‘নাটকীয়’ ফাইনালে মরক্কোর স্বপ্ন ভেঙে আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগাল – বর্ণমালা টেলিভিশন

‘নাটকীয়’ ফাইনালে মরক্কোর স্বপ্ন ভেঙে আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ January, ২০২৬ | ৫:১১ 115 ভিউ
নিজেদের ঘরের মাঠে শিরোপার মঞ্চ প্রস্তুত ছিল। শিরোপা তুলে ধরে রাতকে রাঙানোর জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিলেন মরক্কোর দর্শকরা। কিন্তু ভুল করে বসলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজ। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে দিয়াজের দুর্বল পানেনকা শট ঠেকাতে সেনেগাল কিপার এদুয়ার্দো মেন্দির বিন্দুমাত্র কষ্ট হয়নি। তারপর অতিরিক্ত সময়ের গোলে মরক্কোর হৃদয় ভেঙে দিয়ে চ্যাম্পিয়ন হলো সেনেগাল। স্বাগতিক মরক্কোকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো আফ্রিকান কাপ অব নেশনস (এএফকন) শিরোপা জিতেছে তেরেঙ্গার সিংহরা। রোববার (১৮ জানুয়ারি) রাতে ফাইনালের ম্যাচের শেষ দিকে পেনাল্টি সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয় নাটকীয়তা। কর্নার থেকে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজ ফাউলের শিকার হলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সেনেগাল কোচ পাপ ঝাও খেলোয়াড়দের ড্রেসিংরুমে ডেকে নেন। প্রায় আধঘণ্টা পর আবার মাঠে ফেরে তারা। এ সময় বেশ কিছু সমর্থক স্টেডিয়ামে চেয়ার ও অন্য বস্তু ছুড়ে মারেন। তবে দিয়াজ গোল করতে ব্যর্থ হলে তাদের সেই ক্ষোভ পরে আনন্দে রূপ নেয়। এর আগে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ইসমাইল সারের একটি গোল ফাউলের কারণে বাতিল করে দিয়েছিলেন রেফারি। এ নিয়ে দ্বিতীয়বার আফ্রিকা কাপ অব নেশন্স জিতল সেনেগাল। এর আগে ২০২১ সালে প্রথমবার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল তারা। অন্যদিকে, মরক্কোর শিরোপা অপেক্ষা দীর্ঘ হলো আরও। ১৯৭৬ সালের পর আর এই ট্রফির স্বাদ পায়নি তারা। ম্যাচের শুরু থেকেই সুযোগ তৈরি করেছিল সেনেগাল। পঞ্চম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও পাপা গুইয়ের হেড গোলরক্ষকের হাতে যায়। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় মরক্কো, তবে একের পর এক শট লক্ষ্যভ্রষ্ট হয়। শেষদিকে বিতর্ক চরমে ওঠে। পেনাল্টি নিতে এসে ব্যর্থ হন দিয়াস। দুর্বল পানেনকা শট সহজেই ধরে নেন সেনেগালের গোলরক্ষক মেন্ডি। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। শুরুতেই ইদ্রিসা গেয়ির থ্রু বল ধরে দুর্দান্ত কোনাকুনি শটে জয়সূচক গোলটি করেন পাপা গুইয়ে। পরে মরক্কো সমতায় ফেরার একাধিক সুযোগ পেলেও ভাগ্য সহায় হয়নি। মরক্কো কোচ তার প্রতিপক্ষ দলকে অভিনন্দন জানিয়েছেন, ‘সেনেগালকে অভিনন্দন। কিন্তু আফ্রিকান ফুটবলের যে ভাবমূর্তি আমরা দেখালাম, সেটা হতাশাজনক, বিশেষ করে পেনাল্টি দেওয়ার পর যা ঘটল।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ডিপি ওয়ার্ল্ডের কাছেই গেল এনসিটি রূপপুরে প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি ১০ দিনে চেলা নদীর পাড় কেটে ২৫ লাখ ঘনফুট বালু খেয়ে নিল বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ১০ এয়ারবাস ক্রয়ের চুক্তি করলো বিমান; অথচ বাংলাদেশের অর্থনীতি নিয়ে শঙ্কায় বিশ্বব্যাংক-এডিবি ২০ হাজার শ্রমিকের উদ্বেগ-প্রতিবাদ উপেক্ষা করে ১৫ বছরের চুক্তি সম্পন্নঃ DP World-এর হাতে তুলে দেয়া হলো এনসিটি ‘সবকিছু যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়েছি ধরে নেবেন না’- ফরাসি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কড়া জবাব ​‘উত্তেজনার বশে মামলা করেছিলাম’: ভুল স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে করা মিথ্যা মামলা তুলে নিলেন বাদী কফিল উদ্দিন দিলারা চৌধুরী এবং তার স্বামীর বঙ্গবন্ধুবিরোধিতা ও ইতিহাস বিকৃতি’র শেকড় ১৯৭১-এ প্রোথিত অর্থনীতির বেহাল দশা, খাদ্য নিরাপত্তার ঝুকিতে দেশঃ অথচ দেশে আসছে কোটি টাকার চোরাই BMW স্পোর্টস কার সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলা: নিহত ৩, আহত ৩৬; আহতদের মধ্যে বাংলাদেশি রামপালে ৪৪২ মে:ও: সৌরবিদ্যুৎঃ উদ্যোগ, পরিকল্পনা ও সৌদি বিনিয়োগ আওয়ামীলীগ আমলেই; জানালেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিন্দু পরিচয়ের কারণে ইউনূস আমলে পাসিং আউট প্যারেডের আগে নেভাল একাডেমি থেকে বহিষ্কৃত হন পৃথ্বী নন্দী ধর্মের নামে শিশুকে ভয় দেখানো, নির্যাতন-কে শিশুর মানসিক ক্ষতির কারণ বলছে জাপান সরকার বাণিজ্য চুক্তি ও বিলিয়ন ডলারের ক্রয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন