নিউজ ডেক্স
আরও খবর
হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী?
সুপার টাইফুন ‘চামপি’ আঘাত হানতে পারে যেখানে
ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে দিতে ১৩ দেশের ১০১ সংগঠনের তৎপরতার দাবি ফক্স নিউজের
ইলন মাস্কের ঘোষণা: আমেরিকার প্রতিটি শিশুকে দেবেন স্পেসএক্সের এক শেয়ার, যার মোট মূল্য প্রায় ১০.৫ বিলিয়ন ডলার
তেহরানে ল্যাভরভ: জ্বালানির দামের অস্থিরতা, ইউরোপ, ইরান ও ফিলিস্তিন প্রশ্নে অবস্থান স্পষ্ট
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: শরিয়তের নয়, কূটনৈতিক মিশনের “বড় শিক্ষা”; আটকের তথ্য আগেই ছিল-ছিলো না কোন পদক্ষেপ
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের সঙ্গে জুড়ে দেওয়া ভাইরাল ভিডিও বিভ্রান্তিকর: মক্কা মসজিদ-এর সংবাদমাধ্যম
পারস্য উপসাগরে তেলবাহী ৪ জাহাজে ইরানের হামলা
পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে অবৈধভাবে তেল স্থানান্তরের অভিযোগে চারটি জাহাজে একযোগে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। বুধবারের (২০ অক্টোবর) ওই হামলায় চারটি জাহাজেই আগুন ধরে যায় বলে জানিয়েছে আইআরজিসি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) আইআরজিসির নৌবাহিনী জানায়, হামলার আগের দিন থেকেই জাহাজগুলোর গতিবিধি নজরদারিতে রেখেছিল ইরানি বাহিনী। পরে বুধবার সেগুলোকে লক্ষ্য করে একযোগে হামলা চালানো হয়।
তবে জাহাজগুলোর পরিচয়, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরান।
এদিকে, পৃথক আরেক ঘটনায় হরমুজ প্রণালির পশ্চিমে তিনটি জাহাজ মাইনে ধাক্কা খেয়েছে বলে দাবি করেছে আইআরজিসির নৌবাহিনী।
তবে জাহাজগুলোর নাম-পরিচয়, কী পরিস্থিতিতে সেগুলো মাইনে আঘাত পেয়েছে কিংবা কেউ আহত হয়েছেন কি না—এসব বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মাইনের ধরন ও জাহাজগুলোর ক্ষয়ক্ষতি সম্পর্কেও বিস্তারিত জানায়নি বাহিনীটি।
আইআরজিসির নৌবাহিনী সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ অঞ্চলে উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখলে এর জবাবে আরও বিস্তৃত পদক্ষেপ নেওয়া হতে পারে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোও ইরানের পালটা পদক্ষেপের লক্ষ্য হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।
পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে একের পর এক জাহাজে হামলা এবং মাইনে আঘাত পাওয়ার খবর আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও অন্যান্য জ্বালানি পণ্য পরিবহণ করা হয়। ফলে এই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্য ও জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]