বনপাড়ায় ১২ মৃত্যু: সেই বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না – বর্ণমালা টেলিভিশন

বনপাড়ায় ১২ মৃত্যু: সেই বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ October, ২০২৬ | ৩:৩৮ 78 ভিউ
বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনাকবলিত আরপি পরিবহণের সেই বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না। বিআরটিএ নাটোর অফিসের তথ্য অনুযায়ী, বাসটির রুট পারমিট ২০২৮ সালের ১৩ মে পর্যন্ত রয়েছে; তবে এর ফিটনেস সনদের মেয়াদ গত ১৩ মে শেষ হয়। বুধবার (২১ অক্টোবর) দুপুরে নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশের ওপর ভিত্তি করে এই ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলার পেছনে দায়ীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নাটোরের বনপাড়া-হাটিকুমরুল এই মহাসড়কটি যেন সাক্ষাৎ মৃত্যুফাঁদ। বিপজ্জনক বাঁক, সরু সড়ক, ডিভাইডারের অভাব আর ফিটনেসবিহীন যানবাহনের চলাচলে এখানে প্রায়ই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। ২০১৪ সালে এই মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় ৩৮ জনের প্রাণহানির পর সড়কটি চার লেনে উন্নীত করা, ডিভাইডার নির্মাণ ও বিপজ্জনক বাঁকগুলো সোজা করার সুপারিশ করা হয়েছিল। কিন্তু এক যুগেও বাস্তবায়ন হয়নি সেই সুপারিশ। এরই মধ্যে মঙ্গলবার একই মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেছে আরও ১২ জনের, আহত হয়েছেন অন্তত ৩০ জন। প্রতিটি বড় দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন ও নানা সুপারিশ এলেও কার্যকর পদক্ষেপের অভাবে থামছে না মৃত্যুর মিছিল। গত মঙ্গলবার একই মহাসড়কে আরও ১২ জনের প্রাণহানির পর আবারও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই ‘মৃত’ চালকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ