রাঙ্গুনীয়ায় চাঁদা না দেওয়ায় খেত পাহারা দিতে গিয়ে নৃশংসভাবে খুন কৃষক, দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার – বর্ণমালা টেলিভিশন

রাঙ্গুনীয়ায় চাঁদা না দেওয়ায় খেত পাহারা দিতে গিয়ে নৃশংসভাবে খুন কৃষক, দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ October, ২০২৬ | ৫:১৬ 54 ভিউ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে বন্য হাতির আক্রমণ থেকে ফসল রক্ষায় ধানখেত পাহারা দিতে গিয়ে মো. নেজাম উদ্দিন (৪৫) নামের এক কৃষক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নিহতের দুই হাত বিচ্ছিন্ন এবং গলায় রশি প্যাঁচানো অবস্থায় তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের চার দিন আগে তার কাছে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবি করেছিল বলে অভিযোগ উঠেছে। নিহত নেজাম উদ্দিন সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুইসগেট এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তার পরিবারে স্ত্রী পারভিন আক্তার (৩৬), এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। পেশায় কৃষক ও পশু পালনকারী নেজাম দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় ধান চাষ করে আসছেন। পরিবারের সদস্যরা জানান, বন্য হাতির উপদ্রব থেকে পাহাড়ি জমির ফসল রক্ষা করতে প্রায়ই রাতে জমি পাহারা দিতে যেতেন নেজাম। গত ২৭শে অক্টোবর, সোমবার রাত ৮টার দিকে নিয়মিত কাজের অংশ হিসেবে তিনি বাড়ি থেকে ধানখেত পাহারা দেওয়ার উদ্দেশ্যে বের হন। সারারাত পেরিয়ে গেলেও সকালে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে চাষাবাদের জমি থেকে প্রায় ২০০ মিটার দূরে তার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান তারা। নিহতের স্ত্রী পারভিন আক্তারের দাবি, তার স্বামীর সঙ্গে স্থানীয় কারও কোনো ব্যক্তিগত শত্রুতা বা বিরোধ ছিল না। কার দিকে সন্দেহের আঙুল তুলবেন, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, ঘর নির্মাণকে কেন্দ্র করে ঘটনার চার দিন আগে নেজামের কাছে চাঁদা চেয়েছিল স্থানীয় একদল সন্ত্রাসী। তিনি চাঁদা না দেওয়ায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্বজনরা। অন্যদিকে, স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, কৃষিজমি নিয়ে বিরোধ বা বাড়ি নির্মাণসংক্রান্ত কোনো বিষয়ও এর পেছনে থাকতে পারে। তবে এসব দাবির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ