অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সম্মাননায় বাংলাদেশের ড. শাহজাহান খান – বর্ণমালা টেলিভিশন

অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সম্মাননায় বাংলাদেশের ড. শাহজাহান খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ October, ২০২৬ | ৩:৩৭ 9 ভিউ
অস্ট্রেলিয়ার ইসলামিক কমিউনিটিতে দীর্ঘ সেবা ও বহুসাংস্কৃতিক সম্প্রীতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মেডেল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া’ (ওএএম) পদকে ভূষিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কৃতি সন্তান ও প্রখ্যাত পরিসংখ্যানবিদ অধ্যাপক ড. শাহজাহান খান। চলতি বছরের ২৬ জানুয়ারি অস্ট্রেলিয়া ডে উপলক্ষে তার এই সম্মাননার খবর ঘোষণা করা হয়। গোপালগঞ্জে জন্ম নেওয়া ড. শাহজাহান খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও থেকে পিএইচডি অর্জন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডে (ইউএসকিউ) ১৯৯৩ সাল থেকে যুক্ত রয়েছেন এবং বর্তমানে প্রতিষ্ঠানটির এমেরিটাস প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্যের দায়িত্বও পালন করেন। একাডেমিক অর্জনের পাশাপাশি অস্ট্রেলিয়ার টুউম্বা শহরে মুসলিম কমিউনিটির বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় তার ভূমিকা অনন্য। ১৯৯৪ সালে তিনি ইসলামিক সোসাইটি অব টুউম্বা প্রতিষ্ঠা করেন এবং ২০১৪ সালে গার্ডেন সিটি মসজিদ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন। ২০১৫ সালে মসজিদে হামলার মতো প্রতিকূল পরিস্থিতিতেও তিনি সাহসিকতার সঙ্গে কমিউনিটির নেতৃত্ব দেন এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করেন। শিক্ষা, গবেষণা এবং কমিউনিটি সেবার এই দীর্ঘ যাত্রার স্বীকৃতিস্বরূপ গত ১৭ সেপ্টেম্বর ব্রিসবেনের গভর্নরস হাউসে কুইন্সল্যান্ডের গভর্নর ড. জ্যানেট ইয়ং তার হাতে এই রাষ্ট্রীয় পদক তুলে দেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও ইউপিডিএফের গোলাগুলি বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয় পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন ইশরাক হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী? সুপার টাইফুন ‘চামপি’ আঘাত হানতে পারে যেখানে পারস্য উপসাগরে তেলবাহী ৪ জাহাজে ইরানের হামলা বনপাড়ায় ১২ মৃত্যু: সেই বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সম্মাননায় বাংলাদেশের ড. শাহজাহান খান নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা অর্থনৈতিক জরুরি অবস্থায় বাংলাদেশ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার বাড়ি বলে কথা! লিবিয়ায় জিম্মি যুবক, ‘নির্বাক দর্শক’ পুলিশ রোগী ঢুকতে পারলেও বেরোনো কঠিন বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে দিতে ১৩ দেশের ১০১ সংগঠনের তৎপরতার দাবি ফক্স নিউজের ইলন মাস্কের ঘোষণা: আমেরিকার প্রতিটি শিশুকে দেবেন স্পেসএক্সের এক শেয়ার, যার মোট মূল্য প্রায় ১০.৫ বিলিয়ন ডলার তেহরানে ল্যাভরভ: জ্বালানির দামের অস্থিরতা, ইউরোপ, ইরান ও ফিলিস্তিন প্রশ্নে অবস্থান স্পষ্ট সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: শরিয়তের নয়, কূটনৈতিক মিশনের “বড় শিক্ষা”; আটকের তথ্য আগেই ছিল-ছিলো না কোন পদক্ষেপ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের সঙ্গে জুড়ে দেওয়া ভাইরাল ভিডিও বিভ্রান্তিকর: মক্কা মসজিদ-এর সংবাদমাধ্যম