হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী? – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২২ October, ২০২৬
৩:৪০ pm
9 ভিউ

আরও খবর

সুপার টাইফুন ‘চামপি’ আঘাত হানতে পারে যেখানে

পারস্য উপসাগরে তেলবাহী ৪ জাহাজে ইরানের হামলা

ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে দিতে ১৩ দেশের ১০১ সংগঠনের তৎপরতার দাবি ফক্স নিউজের

ইলন মাস্কের ঘোষণা: আমেরিকার প্রতিটি শিশুকে দেবেন স্পেসএক্সের এক শেয়ার, যার মোট মূল্য প্রায় ১০.৫ বিলিয়ন ডলার

তেহরানে ল্যাভরভ: জ্বালানির দামের অস্থিরতা, ইউরোপ, ইরান ও ফিলিস্তিন প্রশ্নে অবস্থান স্পষ্ট

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: শরিয়তের নয়, কূটনৈতিক মিশনের “বড় শিক্ষা”; আটকের তথ্য আগেই ছিল-ছিলো না কোন পদক্ষেপ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের সঙ্গে জুড়ে দেওয়া ভাইরাল ভিডিও বিভ্রান্তিকর: মক্কা মসজিদ-এর সংবাদমাধ্যম

হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ October, ২০২৬ | ৩:৪০ 9 ভিউ
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইরানের সীমান্ত পর্যন্ত উড়ে গিয়ে ফিরে এসেছে ইসরাইলি বিমানবাহিনীর ডজনখানেক যুদ্ধবিমান। গত সোমবারের এ অভিযানে যুদ্ধবিমানের পাশাপাশি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমানও অংশ নেয়। ইসরাইলি ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। এমন এক সময়ে এই সামরিক তৎপরতা চালানো হলো, যখন ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এতেই দানা বাধছে রহস্য। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল থেকে ৮০০ মাইলেরও বেশি দূরে পরিচালিত এই অভিযানটি ছিল ইরানকে সামরিক শক্তির বার্তা দেওয়ার একটি প্রচেষ্টা। তবে এটি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ইসরাইল সফরের সঙ্গে সম্পর্কিত ছিল না বলে জানিয়েছেন কর্মকর্তারা। সোমবারই ইসরাইলের ওভদা বিমানঘাঁটিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন হেগসেথ। সূত্রগুলোর তথ্যমতে, ইসরাইলি যুদ্ধবিমানগুলো সিরিয়া ও ইরাকের আকাশসীমা অতিক্রম করে ইরানের সীমান্তের দিকে অগ্রসর হয়। তাদের উড্ডয়নপথ ইরানে সম্ভাব্য সামরিক হামলার জন্য ব্যবহৃত পথের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। তবে ইরানের সীমান্তের কাছে পৌঁছানোর পর বিমানগুলো দিক পরিবর্তন করে ইসরাইলে ফিরে আসে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা এই অভিযানকে নিয়মিত সামরিক মহড়া হিসেবে বর্ণনা করেছেন। তাদের মতে, এর উদ্দেশ্য ছিল ইরানকে সতর্ক করা এবং ইসরাইলের সামরিক সক্ষমতা প্রদর্শন করা। তবে এ ধরনের অভিযান থেকে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। ইরান যদি যুদ্ধবিমানগুলোকে আসন্ন হামলার প্রস্তুতি হিসেবে বিবেচনা করে পাল্টা পদক্ষেপ নিত, তাহলে পরিস্থিতি নতুন করে যুদ্ধের দিকে গড়াতে পারত। তবে অভিযানটি নিয়ে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তার মধ্যে ভিন্ন ধরনের সন্দেহও তৈরি হয়েছে। তাদের ধারণা, ইসরাইল জানত যে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তাদের যুদ্ধবিমানগুলোর গতিবিধি শনাক্ত করতে পারবে। সূত্রগুলোর দাবি, অভিযান শুরুর আগেই ইসরাইল যুক্তরাষ্ট্রকে বিষয়টি জানিয়েছিল। ইসরাইল এটিকে প্রশিক্ষণ মহড়া হিসেবে উল্লেখ করে বলেছিল, এর উদ্দেশ্য ছিল সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনের আগে ইরানকে ইসরাইলে হামলা চালানো থেকে বিরত রাখা। তবে কয়েকজন মার্কিন কর্মকর্তা মনে করেন, ইসরাইল হয়তো আশা করেছিল, ইরান যুদ্ধবিমানগুলো লক্ষ্য করে হামলা চালাবে। এমন পরিস্থিতি তৈরি হলে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর যুক্তি তৈরি হতে পারত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও ইউপিডিএফের গোলাগুলি বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয় পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন ইশরাক হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী? সুপার টাইফুন ‘চামপি’ আঘাত হানতে পারে যেখানে পারস্য উপসাগরে তেলবাহী ৪ জাহাজে ইরানের হামলা বনপাড়ায় ১২ মৃত্যু: সেই বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সম্মাননায় বাংলাদেশের ড. শাহজাহান খান নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা অর্থনৈতিক জরুরি অবস্থায় বাংলাদেশ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার বাড়ি বলে কথা! লিবিয়ায় জিম্মি যুবক, ‘নির্বাক দর্শক’ পুলিশ রোগী ঢুকতে পারলেও বেরোনো কঠিন বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে দিতে ১৩ দেশের ১০১ সংগঠনের তৎপরতার দাবি ফক্স নিউজের ইলন মাস্কের ঘোষণা: আমেরিকার প্রতিটি শিশুকে দেবেন স্পেসএক্সের এক শেয়ার, যার মোট মূল্য প্রায় ১০.৫ বিলিয়ন ডলার তেহরানে ল্যাভরভ: জ্বালানির দামের অস্থিরতা, ইউরোপ, ইরান ও ফিলিস্তিন প্রশ্নে অবস্থান স্পষ্ট সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: শরিয়তের নয়, কূটনৈতিক মিশনের “বড় শিক্ষা”; আটকের তথ্য আগেই ছিল-ছিলো না কোন পদক্ষেপ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের সঙ্গে জুড়ে দেওয়া ভাইরাল ভিডিও বিভ্রান্তিকর: মক্কা মসজিদ-এর সংবাদমাধ্যম