সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও ইউপিডিএফের গোলাগুলি – বর্ণমালা টেলিভিশন

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও ইউপিডিএফের গোলাগুলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ October, ২০২৬ | ৩:৪২ 10 ভিউ
পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সড়ক অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের পালটা-পালটি গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত চলে এ সংঘর্ষ। এর আগে সকাল থেকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলাকালে এই পরিস্থিতির সৃষ্টি বলে জানান পুলিশ ও স্থানীয়রা। সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, দুপুরে সাজেকের বাঘাইহাট উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইটপাটকেল ছোড়ার একপর্যায়ে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে আইনশৃঙ্খলা বাহিনী পালটা গুলি চালাতে বাধ্য হয়। বেশ কয়েক রাউন্ড উভয়ের মধ্যে গুলিবিনিময়ের পর সন্ত্রাসীরা পিছু হটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিক জানাতে পারেননি ওসি। জানা যায়, অবরোধের জেরে সাজেক ভ্যালিতে প্রায় ৩ হাজার পর্যটক আটকা পড়েন, যাদের পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের কড়া পাহারায় নিরাপদে খাগড়াছড়িতে সরিয়ে নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে অবরোধকারীরা বাঘাইছড়ি-সাজেক সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করে। একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর পাহারায় আটকা পড়া পর্যটকদের সাজেক পর্যটন কেন্দ্র থেকে খাগড়াছড়ি উদ্দেশে নিয়ে যাওয়ার পথে বাঘাইহাটের উজোবাজারে তাদের আটকে দেন অবরোধকারীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেন এবং অবরোধের কারণে সাজেকে আটকে পড়া ২ হাজার ৯৩৩ জন পর্যটককে সকাল সাড়ে ৮টার দিকে যৌথবাহিনীর (সেনাবাহিনী ও পুলিশ) পাহারায় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে পাঠানো হয়। অন্যদিকে সাজেকের বিভিন্ন দুর্গম এলাকায় দুই সশস্ত্র গ্রুপের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানায়। উল্লেখ্য, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং চিহ্নিত সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ ৩ দফা দাবিতে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়। এর আগে গত ১১ ও ১৫ অক্টোবর একই দাবিতে অবরোধ করা হলেও প্রশাসনের আশ্বাসে এবং দুর্গাপূজা উপলক্ষে তা সাময়িক স্থগিত রাখা হয়েছিল। কিন্তু দাবি পূরণ না হওয়ার অভিযোগ এনে বৃহস্পতিবার থেকে তারা পুনরায় অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি শুরু করে। সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র বন্ধের নির্দেশনা: উদ্ভূত পরিস্থিতির কারণে রাঙামাটি জেলা প্রশাসন এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে, যা বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে বলবৎ হয়েছে। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার বিকালের মধ্যে সাজেক ছাড়ার নির্দেশনাসহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকতে পর্যটকদের পরামর্শ দেওয়া হয়েছে। সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, সাজেক থেকে ছেড়ে আসা পর্যটকদের গাড়িবহর বাঘাইহাট উজোবাজারে অবরোধকারীরা আটকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ানোর চেষ্টা করেন অবরোধকারীরা। এতে বাধা দেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া হয়। পরে পর্যটকদের নিরাপদে সরিয়ে খাগড়াছড়ির উদ্দেশে পাঠানো হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও ইউপিডিএফের গোলাগুলি বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয় পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন ইশরাক হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী? সুপার টাইফুন ‘চামপি’ আঘাত হানতে পারে যেখানে পারস্য উপসাগরে তেলবাহী ৪ জাহাজে ইরানের হামলা বনপাড়ায় ১২ মৃত্যু: সেই বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সম্মাননায় বাংলাদেশের ড. শাহজাহান খান নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা অর্থনৈতিক জরুরি অবস্থায় বাংলাদেশ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার বাড়ি বলে কথা! লিবিয়ায় জিম্মি যুবক, ‘নির্বাক দর্শক’ পুলিশ রোগী ঢুকতে পারলেও বেরোনো কঠিন বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে দিতে ১৩ দেশের ১০১ সংগঠনের তৎপরতার দাবি ফক্স নিউজের ইলন মাস্কের ঘোষণা: আমেরিকার প্রতিটি শিশুকে দেবেন স্পেসএক্সের এক শেয়ার, যার মোট মূল্য প্রায় ১০.৫ বিলিয়ন ডলার তেহরানে ল্যাভরভ: জ্বালানির দামের অস্থিরতা, ইউরোপ, ইরান ও ফিলিস্তিন প্রশ্নে অবস্থান স্পষ্ট সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: শরিয়তের নয়, কূটনৈতিক মিশনের “বড় শিক্ষা”; আটকের তথ্য আগেই ছিল-ছিলো না কোন পদক্ষেপ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের সঙ্গে জুড়ে দেওয়া ভাইরাল ভিডিও বিভ্রান্তিকর: মক্কা মসজিদ-এর সংবাদমাধ্যম