দীপিকার সঙ্গে প্রতারণা করেছিলেন রণবীর কাপুর! – বর্ণমালা টেলিভিশন

দীপিকার সঙ্গে প্রতারণা করেছিলেন রণবীর কাপুর!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৫ | ১০:৪২ 133 ভিউ
দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর নিঃসন্দেহে বলিউডের সবচেয়ে সফল অন-স্ক্রিন জুটিদের মধ্যে একটি। কিন্তু বাস্তব জীবনে তাদের প্রেম একসময় হিট সিনেমার চেয়ে বেশি আলোড়ন তুলেছিল। দীপিকা রণবীরের সঙ্গে সম্পর্কের জন্য তার সর্বস্ব উৎসর্গ করেছিলেন। ‘বাচনা অ্যায়ে হাসিনো’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক এতই মধুর ছিল যে, প্রেমিককে খুশি করতে দীপিকা নিজের ঘাড়ে রণবীরের নামে (আরকে) একটি ট্যাটুও করেছিলেন। দু’জনার বিচ্ছেদের পর দীপিকা পাড়ুকোন তার ট্যাটু নিয়ে কোনও অনুশোচনা করেননি এবং দীর্ঘ সময় সেটি রেখেছিলেনও। শত চেষ্টা করেও প্রাক্তন প্রেমিককে ‘প্রতারক’ বলতে পারেননি এ বলিউড অভিনেত্রী। যদিও রণবীরের অন্ধকার দিক প্রকাশ্যে আনেন তার আরেক প্রেমিকা সোনম কাপুর। বিচ্ছেদের পর রণবীরকে ‘ভয়ঙ্কর প্রেমিক’ বলেই এক সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন সোনম। তবে এক্ষেত্রে দীপিকা ছিলেন একেবারেই নমনীয়। বিশ্বাস নষ্ট হয়েছে বলে শরীরও নষ্ট করার পক্ষপাতী ছিলেন না তিনি। ভালোবাসার প্রতীক ধরে রেখেছিলেন বহুদিন। তবে দীপিকার এই ট্যাটুকে সোনম উল্লেখ করেছেন ‘যুদ্ধের দাগ’ হিসাবে। অন্যদিকে নিজ শরীরে প্রেমিকের নামে ট্যাটু এঁকে দীপিকা যে রণবীরের প্রতি ভালোবাসার গভীরতা দেখিয়েছেন তাতে মোটেও আগ্রহ ছিল না রণবীরের। যদিও তিনি করন জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের এক পর্বে হাজির হয়ে প্রাক্তন সঙ্গী দীপিকা পাড়ুকোনকে সাহসী বলে সম্বোধন করেন। আরও পড়ুন: বলিউডের ভিত্তি গড়ে তোলা এসব তারকার জন্মও পাকিস্তানে করণ জোহর তাকে জিজ্ঞেস করেন, দীপিকার ট্যাটুটি সরানোর ‘কোন পরিকল্পনা’ নেই, সে সম্পর্কে তার অনুভূতি কেমন। উত্তরে রণবীর বলেন, ‘এটা তার ইচ্ছা। আমি বলতে চাইছি যে, আমরা যখন সম্পর্কে ছিলাম তখন সম্ভবত সে এটি করেছিল। আমি এই পাগলামি সমর্থন করি না, তবে এটি তার পছন্দ ছিল। আমার মনে হয় সে এটি করার জন্য যথেষ্ট সাহসী ছিল এবং আমি মনে করি সে এখনও যথেষ্ট সাহসী।’ গুঞ্জন আছে, দীপিকার সঙ্গে সম্পর্ক চলাকালীর ক্যাটরিনা কাইফের সঙ্গে ঘনিষ্ট হন রণবীর কাপুর। আর এ কারণেই তাদের সম্পর্ক ভেঙে যায়। বিষয়টি ‘প্রকাশ্যে প্রতারণা’ হলেও এ নিয়ে দীপিকা কখনও অভিযোগ করেননি। উল্লেখ্য, সাত বছর প্রেমের পর ২০১৬ সালে দীপিকা ও রণবীরে সম্পর্কে ভাটা পড়ে। বর্তমানে রণবীর আলিয়া ভাটের সঙ্গে এবং দীপিকা রণবীর সিংয়ের সঙ্গে এবং ক্যাটরিনা কাইফ ভিকি কৌশলের সঙ্গে চুটিয়ে সংসার করছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক