তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৮ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৫ ডিসেম্বর, ২০২৫
৭:০১ পূর্বাহ্ণ
127 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৮

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ | ৭:০১ 127 ভিউ
তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মুহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ। তাঁর সঙ্গেই প্রাণ হারিয়েছেন আরও চারজন সামরিক কর্মকতা ও তিনজন ক্রু। মঙ্গলবার সন্ধ্যায় আঙ্কারা থেকে বিমানটি ওড়ার পরই সেটি বিধ্বস্ত হয়। সেনাপ্রধান ছাড়া নিহত অন্য কর্মকর্তারা হলেন—স্থলবাহিনীর প্রধান আল-ফিতুরি ঘারিবিল, সামরিক বাহিনীর উৎপাদন কর্তৃপক্ষের পরিচালক মাহমুদ আল-কাতাওয়ী, আল-হাদ্দাদের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাওই দিয়াব ও সামরিক চিত্রগ্রাহক মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব। দুর্ঘটনায় তিনজন ক্রু সদস্যও নিহত হয়েছেন বলে জানান তুরস্কের প্রেসিডেন্টের কমিউনিকেশনস ডিরেক্টরেটের প্রধান বুরহানেত্তিন দূরান। তুরস্কের আইনমন্ত্রী ইলমাজ তুনচ জানান, আঙ্কারার প্রধান প্রসিকিউটর অফিস এই দুর্ঘটনায় তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তের পাওয়া তথ্যের ভিত্তিতে তুরস্কের একজন কর্মকর্তা বলেছেন, বিমান দুর্ঘটনার সঙ্গে কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড জড়িত নেই। প্রযুক্তিগত ত্রুটি দুর্ঘটনার কারণ । খবর-বিবিসি ও আলজাজিরা জেনারেল মুহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ এবং তার দল দুই দেশের মধ্যে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনার জন্য তুরস্কে ছিলেন। তুরস্কের প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরে প্রাইভেট জেটে ফিরছিলেন তিনি। জেনারেল আল-হাদাদ ছিলেন পশ্চিম লিবিয়ার শীর্ষ সামরিক কমান্ডার। জাতিসংঘের মধ্যস্থতায় লিবিয়ার সামরিক বাহিনীকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। লিবিয়ার আন্তর্জাতিক মহল স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবেইবা এক বিবৃতিতে বিমান দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। বিবৃতিতে আব্দুল হামিদ দবেইবা জানিয়েছেন, সরকারি সফর শেষ করে আঙ্কারা থেকে ফিরছিলেন সেনাপ্রধান ও লিবিয়ার প্রতিনিধি দল। ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই মৃত্যু লিবিয়ার জন্য ‘বড় ক্ষতি’। লিবিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, আকাশে ওড়ার প্রায় আধ ঘণ্টা পর কারিগরি ত্রুটির কারণে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই তথ্য জানিয়েছে তুরস্কের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলও। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন রাত সাড়ে ৮টার দিকে বিমানটি (ফ্যালকন ৫০ জেট) আকাশে উড়েছিল। এর ৪০ মিনিট পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বিমানটি আঙ্কারার দক্ষিণে অবস্থিত হাইমানার কাছে জরুরি অবতরণের চেষ্টা করেছিল। তিনি জানান, যাত্রীবাহী উড়োজাহাজটি আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। তুরস্কের আধা-সামরিক বাহিনী ‘গেন্ডারমারি’ জেটটির ধ্বংসাবশেষ হায়মানা জেলার কেসিককাভাক গ্রামের প্রায় দুই কিলোমিটার দক্ষিণ থেকে উদ্ধার করেছে। আঙ্কারা থেকে এর দূরত্ব ৭৪ কিলোমিটার। লিবিয়ার শাসক মুয়াম্মর গাদ্দাফির ২০১১ সালে পতনের পর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। ২০১৪ সাল থেকে দেশটিতে একইসঙ্গে দুটি সরকার আছে। আব্দুল হামিদ দবেইবা সরকারকে স্বীকৃতি দেয় জাতিসংঘ। ২০১৯ সাল থেকে তুরস্ক এ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। আঙ্কারা এ সরকারকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে