‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ – বর্ণমালা টেলিভিশন

‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৬ | ৫:০৮ 40 ভিউ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করা হয়েছে বলে অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি (সাইনল্যাব) মোড় ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা সড়ক অবরোধ করে। এ সময় শিক্ষার্থীরা “তুমি কে, আমি কে, ফার্মের মুরগী! ফার্মের মুরগী! কে বলেছে, কে বলেছে? শিক্ষামন্ত্রী! শিক্ষামন্ত্রী!” স্লোগান দেন। শিক্ষার্থীরা জানান, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং পরীক্ষার্থীদের সঙ্গে অবমাননাকর আচরণের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন। তাদের তিন দফা দাবি: পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এর আগে সোমবার (১৩ জুলাই) ‘শিক্ষার্থী ঐক্য’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক একটি প্ল্যাটফর্ম থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় রাজধানীর সায়েন্স ল্যাব, শাহবাগ, উত্তরা ও মিরপুরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভের পাশাপাশি রাজশাহী, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ ও কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের কর্মসূচির ডাক দেওয়া হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকার বাইরের স্থানগুলোতে কর্মসূচি পালনের নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। শিক্ষার্থীদের অভিযোগ, সোমবারের পরীক্ষায় অংশ নিতে গিয়ে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। অনেকে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি এবং দুর্ঘটনার শিকার হয়েছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা না করে এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন পক্ষের সুপারিশ উপেক্ষা করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনার দায় শিক্ষামন্ত্রী এড়িয়ে যেতে পারেন না। দায় স্বীকার করে তাঁর পদত্যাগ দাবি করা হয়েছে। কর্মসূচির ঘোষণায় কোনো নির্দিষ্ট সংগঠক বা পরীক্ষার্থীর নাম উল্লেখ করা হয়নি। ‘শিক্ষার্থী ঐক্য’ ও ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি ঘোষিত হয়। এদিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামসহ পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডে পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। কমিটি জানায়, চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। সব বোর্ড একসঙ্গে স্থগিত করলে ফল প্রকাশ, বিশ্ববিদ্যালয় ভর্তি ও শিক্ষা কার্যক্রমে জটিলতা তৈরি হতে পারে। অভিন্ন প্রশ্নপত্রের কারণে এক বোর্ডের সমস্যায় সব বোর্ড স্থগিত করা সম্ভব নয় বলেও জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক