আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার – বর্ণমালা টেলিভিশন

আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ August, ২০২৬ | ৪:৪৩ 71 ভিউ
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। বোর্ড ইতিহাসের গত ১৫ বছরের রেকর্ড ভেঙে এবার সর্বকনিষ্ঠ পাশের হার নিবন্ধিত হয়েছে মাত্র ৫৯.৪৮ শতাংশ। পাশাপাশি গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও। বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এবার মোট ১ লাখ ৩০ হাজার ২১৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে কৃতকার্য হতে পারেনি ৫২ হাজার ৭৫৬ জন শিক্ষার্থী। উদ্বেগের বিষয় হলো, মোট পরীক্ষার্থীর ২২.০৯ শতাংশ অর্থাৎ ২৮ হাজার ৭৭১ জন শিক্ষার্থীই মাত্র ১টি বিষয়ে অকৃতকার্য হয়েছে। একক বিষয়ে এই বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়াকেই পাসের হার ধসের প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। এছাড়া, এ বছর জিপিএ-৫ পেয়েছে মাত্র ৯,৩৯৮ জন শিক্ষার্থী, যা গত বছরের (১১,৮৪৩ জন) তুলনায় ২,৪৪৫ জন কম। চট্টগ্রাম বোর্ডের ২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এ সময়কালে কখনোই পাশের হার ৭৫ শতাংশের নিচে নামেনি। বিগত বছরগুলোর পাসের হার ছিল এমন- ২০১১ সালে ৭৮.৩৬%, ২০১২ সালে ৭৯%, ২০১৩ সালে ৮৮.০৭%, ২০১৪ সালে ৯১.৪২%, ২০১৫ সালে ৮২.৮৩%, ২০১৬ সালে ৯০.৪৬%, ২০১৭ সালে ৮৪.১৩%, ২০১৮ সালে ৭৫.৫৪%, ২০১৯ সালে ৭৮.১৭%, ২০২০ সালে ৮৪.৭৯%, ২০২১ সালে ছিল সর্বোচ্চ পাসের হার- ৯১.১৩%, ২০২২ সালে ৮৭.৫৩%, ২০২৩ সালে ৭৮.২৯%, ২০২৪ সালে ৮২.৮০% এবং ২০২৫ সালে ৭২.০৭%। হঠাৎ এমন ফল বিপর্যয়ের পেছনে শিক্ষার্থীদের পড়াশোনায় অমনোযোগিতাকে দায়ী করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী। তিনি বলেন, “শিক্ষার্থীরা মূল পড়াশোনা ছেড়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্দোলনমুখী ও বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়েছিল। পাঠ্যবই থেকে দূরে সরে যাওয়ার সেই নেতিবাচক প্রভাবই সামগ্রিক ফলাফলে প্রতিফলিত হয়েছে।” এই ফলাফলের ধরন নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের একটি অংশের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থীর অভিযোগ, বিগত রাজনৈতিক প্রেক্ষাপট ও শিক্ষাব্যবস্থাকে ব্যর্থ প্রমাণ করার উদ্দেশ্যে খাতা মূল্যায়নে রাজনৈতিক বলির শিকার হতে হয়েছে তাদের। সরকারের সস্তা জনপ্রিয়তা অর্জনের কৌশলের কারণে সঠিক মূল্যায়ন থেকে তারা বঞ্চিত হয়েছে বলেও দাবি অনেকের।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাক সেনাপ্রধান আসিম মুনির ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করেছেন রাহুল গান্ধী, দাবি বিজেপির যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে? যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি দেশে চাষ হচ্ছে ব্ল্যাক রাইস, দাম কত, গুণাগুণ কী? স্বর্ণের দাম কমল ব্যবসার আয় বছরের মাঝে বাড়লে যাকাত দেবেন যেভাবে ট্রাম্প: রাশিয়াকে আলোচনার টেবিল থেকে সরাতে চাই না, শান্তি আলোচনায় “দারুণ অগ্রগতি” ‘রূপপুর বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তার পথে ঐতিহাসিক মাইলফলক’ স্বীকার করলেন আমলারাই জুলাই চেতনায় তৈরি নতুন নোটের সুযোগে বাড়ছে জাল টাকার কারবার, ঝুঁকিতে ব্যবসায়ী-সাধারণ মানুষ জনাব চিফ হুইপ কি জানাবেন, ৮ মাসে বিদ্যুৎ প্রকল্প স্থাপন করে উৎপাদনে যাওয়ার সায়েন্স কী? নাটকীয় মোড়, অস্বীকারের পরে চ্যাটজিপিটি দিয়ে পোস্ট লিখে পদত্যাগের ঘোষণা ইশরাকের! ইইউ বাজারে রপ্তানিতে ধ্বসঃ তৈরি পোশাক রপ্তানি ১১.৬৭ শতাংশ কমেছে, আট মাসে ক্ষতি ১.৫৭ বিলিয়ন ইউরো আইএমএফের পূর্বাভাস: চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে উঠতে পারে, দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ লাখ লাখ টাকা চাঁদা-অবৈধ ফি’র চক্রে জিম্মি বাংলাদেশি শ্রমিকরা: জানালেন সিঙ্গাপুরের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী লালনের আখড়াবাড়িতে শক্তিশালী টাইম বোমা উদ্ধার, জোরদার নিরাপত্তা রাস্তায় ‘লক্কর-ঝক্কর’ বাস চলতে না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘট