নিউজ ডেক্স
আরও খবর
ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি
সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত
আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ
রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল
এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন
ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল
চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান
চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ট্রেইল রানিং প্রতিযোগিতা আল্ট্রা-ট্রেইল শিয়ামেন (ইউটিএমবি)-এ এই প্রথমবারের মতো বাংলাদেশি দৌড়বিদ হিসেবে অংশ নিয়েছেন ইমামুর রহমান।
কঠিন এই প্রতিযোগিতার ১০০ কিলোমিটার ক্যাটাগরিতে অংশ নিয়ে তিনি ২২:৫৫ ঘণ্টায় ফিনিশ লাইন স্পর্শ করেন।
ফ্যাশন টিপস
১৪–১৫ মার্চ ২০২৬ তারিখে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরি ছিল—১০০ কিমি, ৫০ কিমি, ২০ কিমি ও ১০ কিমি। এর মধ্যে ১০০ কিমি ক্যাটাগরির মোট দূরত্ব ছিল প্রায় ৯৭ কিলোমিটার এবং মোট উচ্চতা (Elevation Gain) ছিল ৭,০০০ মিটারেরও বেশি, যা এটিকে অত্যন্ত কঠিন একটি ট্রেইল রেসে পরিণত করেছে।
প্রতিযোগিতার সময় আবহাওয়াও ছিল বেশ চ্যালেঞ্জিং। দিনের বেলায় ছিল তীব্র গরম ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আর রাতের বেলায় তাপমাত্রা নেমে যায় অনেক নিচে, ফলে দৌড়বিদদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।
সব ক্যাটাগরি মিলিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন প্রায় ৪১০০ জন দৌড়বিদ। তাদের মাঝেই বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে ২২ ঘণ্টায় ফিনিশ লাইন অতিক্রম করে নতুন একটি মাইলফলক গড়েছেন ইমামুর রহমান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]