ক্লাব বিশ্বকাপে যুদ্ধের কালো ছায়া – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৬ জুন, ২০২৫
১১:২৪ পূর্বাহ্ণ
165 ভিউ

ক্লাব বিশ্বকাপে যুদ্ধের কালো ছায়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৫ | ১১:২৪ 165 ভিউ
গত মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইরানের হয়ে উত্তর কোরিয়ার বিপক্ষে গোল করেছেন মেহদি তারেমি। আগামী বুধবার সকালে ইন্টার মিলানের হয়ে তার মাঠে নামার কথা ক্লাব বিশ্বকাপের ম্যাচে। কিন্তু ম্যাচটিতে তিনি থাকতে পারছেন না নিশ্চিতভাবেই। টুর্নামেন্টের পরের ম্যাচগুলোতেও তার খেলা নিয়ে আছে সংশয়। ইরান থেকে যে বেরই হতে পারছেন না অভিজ্ঞ এই ফরোয়ার্ড! ইরান-ইসরাইল যুদ্ধের কারণে আপাতত ইরানের সব বিমানবন্দরই বন্ধ। সেই যুদ্ধের কালো ছায়া পড়েছে ক্লাব বিশ্বকাপেও। শনিবার তারেমির পূর্বনির্ধারিত ফ্লাইট বাতিল হয়ে যায়। লস অ্যাঞ্জেলেসে তাই ইন্টার মিলান স্কোয়াডে যোগ দিতে পারছেন না ৩২ বছর বয়সি এই ফরোয়ার্ড। এ সংঘাত দীর্ঘমেয়াদি হলে ক্লাব বিশ্বকাপের পরের ম্যাচগুলোতেও তাকে পাবে না ইন্টার। ইতালির কিছু সংবাদমাধ্যম তো নিশ্চিতই করে দিয়েছে, গোটা টুর্নামেন্টেই খেলতে পারবেন না তারেমি। তেহরানের আজাদি স্টেডিয়ামে গত মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ইরানের ৩-০ গোলের জয়ে একটি গোল করেন তারেমি। ইরান এর মধ্যেই নিশ্চিত করেছে আগামী বছরের বিশ্বকাপে খেলা। পোর্তোতে চার বছর কাটিয়ে গত জুলাইয়ে তিন বছরের চুক্তিতে ইন্টার মিলানে যোগ দেন তারেমি। ইন্টারের সদ্যবিদায়ি কোচ সিমোনে ইনজাগি তাকে খেলিয়েছেন মূলত বদলি হিসাবে। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন তিনটি। ইরানের হয়ে ৯৪ ম্যাচে ৫৫ গোল করে দেশটির ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে