কানাডায় হামলার শিকার কপিল শর্মা – বর্ণমালা টেলিভিশন

কানাডায় হামলার শিকার কপিল শর্মা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ | ১১:০৩ 199 ভিউ
সবকিছু ছেড়ে কানাডায় নতুন জীবন শুরু করতে গিয়ে যেন দুঃস্বপ্নের মুখোমুখি হলেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। হাস্যরসের মঞ্চ ছেড়ে যখন ব্যবসার পথে হাঁটলেন, তখন নিশ্চয়ই তিনি ভাবেননি যে, রেস্তোরাঁর দরজায় গুলির শব্দ শুনতে হবে। বুধবার (৯ জুলাই) গভীর রাতে, টরন্টোর বুকে তার নতুন খোলা ‘ক্যাপস ক্যাফে’তে চলে গুলির বৃষ্টি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মাঝরাতে, বন্ধ ক্যাফের ওপর গুলি ছোড়ার ঘটনা কপিলকে ভয় দেখাতেই করা এবং সে ঘটনার দায়ও স্বীকার করে নিয়েছিলেন জালিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হরজিৎ সিংহ লাড্ডি। জানা যায়, এবার শিখ ফর জাস্টিস সংগঠনের কর্ণধার গুরপাটওয়ান্ত সিংহ পন্নুর হুংকার দিয়েছেন, কানাডার ব্যবসা গুটিয়ে ভারতে ফিরে যেতে হবে কপিলকে। এ বিষয়ে পন্নু বলেন, ‘কপিল বা অন্য মোদি অনুগত ব্যবসায়ীদের কানাডা ছাড়তে হবে। এটা তাদের জায়গা নয়। রক্তে ভেজা টাকা নিয়ে ভারতে ফিরে যাও। কানাডা উগ্র হিন্দুত্ববাদীদের আদর্শকে সমর্থন করে না।’ পন্নু দাবি করেছেন, যেসব লোক প্রকাশ্য মোদির জয়জয়কার করবে, তাদের কানাডায় কোনো স্থান নেই। গত কয়েক বছরে কৌতুকশিল্পী কপিলের কিছু কথা পছন্দ হয়নি হরজিৎ সিংহ লাড্ডির। এ কারণে ক্যাফেতে হামলা করা হয়েছে বলে দায় স্বীকার করে জানিয়েছেন হরজিৎ সিংহ লাড্ডি। তিনি কপিলকে তার আপত্তিকর বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ারও নির্দেশ দিয়েছেন। এর আগে ২০২৪-এর সেপ্টেম্বরে কানাডার ভ্যাঙ্কুভারে গায়ক-র‍্যাপার এপি ধীলোঁর বাড়িতে গুলি ছোড়ার ঘটনা ঘটে। সেবার অভিজিৎ কিংরা নামে বছর পঁচিশের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছিল। আবার ২০২৩-এর নভেম্বরে, ভ্যাঙ্কুভারে পাঞ্জাবি গায়ক এবং অভিনেতা গিপ্পি গ্রেওয়ালের বাড়ির বাইরেও গুলি চলে। সে সময় ‘সিধু মুসেওয়ালা হত্যা’য় অভিযুক্ত লরেন্স বিশ্নোইয়ের দলবল এই হামলার দায় স্বীকার করেছিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক