আমির খানের বিয়ে ভেঙে দেন পাকিস্তানি ক্রিকেটার! – বর্ণমালা টেলিভিশন

আমির খানের বিয়ে ভেঙে দেন পাকিস্তানি ক্রিকেটার!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫ | ৫:৪১ 267 ভিউ
বলিউডের মিস্টার পারফেকশনিস্টখ্যাত অভিনেতা আমির খান বলেছেন, পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের কারণে তাদের বিয়ে ভেঙে যায়। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। অভিনেতা বলেন, প্রথম সিনেমা ‘কেয়ামত সে কেয়ামত তক’ মুক্তির আগেই আইনি মতে রিনা দত্তকে বিয়ে করেছিলেন। কিন্তু রিনার পরিবার সে বিয়ে মেনে নেয়নি। তাই তারা পালিয়ে গিয়ে আইনি মতে বিয়ে সেরেছিলেন। সেই বিয়ের দিনটা নষ্ট হয়ে গিয়েছিল পাকিস্তানি ক্রিকেটারের জন্য। আমির বলেন, পালিয়ে গিয়ে বিয়ে করে নিজের বাড়ি ফেরার পর মনে হয়েছিল, যেন কিছুই ঘটেনি। অভিনেতা বলেন, মনে হয়েছিল সবাই আমাকে জিজ্ঞেস করবে— এতক্ষণ কোথায় ছিলে? কিন্তু সেদিন সবাই মেতেছিলেন ভারত-পাকিস্তান খেলা নিয়ে। তাই আমির যে বাড়িতে নেই বা বিয়ে সেরে ফিরেছেন, তা কেউ লক্ষই করেননি। অভিনেতা বলেন, সেদিন ভারত-পাক খেলা ছিল। শেষ বলে, জাভেদ মিয়াঁদাদ ছয় মেরেছিলেন। সেদিন আমরাই জিতছিলাম, যার ফলে আমার দিকে কেউ মন দেয়নি। কিন্তু ওই শেষ ৬ রানে জাভেদ সব কিছু নষ্ট করে দিয়েছিলেন। এরপর বিমানে পাকিস্তানি ক্রিকেট তারকার সঙ্গে দেখা হয়েছিল মিস্টার পারফেকশনিস্টের। তখন তাকে আমির খান বলেছিলেন—জাভেদ ভাই, আপনি মোটেও ঠিক করেননি। আমার বিয়েটা আপনি বরবাদ করে দিয়েছেন। জাভেদ মিয়াঁদাদ তাকে জিজ্ঞাসা করে বলেছিলেন, কীভাবে? উত্তরে আমির বলেছিলেন— ওই দিনই ছক্কা মেরেছিলেন আপনি, আর আমি অবসাদে চলে গিয়েছিলাম। উল্লেখ্য, ২০০২ সালে বিবাহবিচ্ছেদ হয় আমির ও রিনার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে