‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৭ আগস্ট, ২০২৬
৫:২২ পূর্বাহ্ণ
33 ভিউ

‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৬ | ৫:২২ 33 ভিউ
চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে সরাসরি স্বজনপ্রীতির অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম। ৫ই আগস্ট, বুধবার বিকেল ৫টার দিকে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী টানেল মোড়ে আয়োজিত এক গণসমাবেশে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) উদ্দেশ্য করে এই কড়া বক্তব্য দেন। জুলাই সহিংসতার ঘটনা স্মরণ এবং গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ গণসমাবেশের আয়োজন করা হয়। গণসমাবেশে জোবাইরুল স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বক্তব্য দেওয়ার সময় তিনি প্রশাসনকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আমরা ইউএনওকে প্রশ্ন করতে চাই, ওসিকে প্রশ্ন করতে চাই; আপনারা কি ৩৬ জুলাই দেখেন নাই? তখন কীভাবে থানাগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল? আপনারা কি তখন দেখেন নাই, পুলিশকে আমরা কীভাবে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম?” সমাবেশে জোবাইরুল আলমের দেওয়া বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ৩ মিনিট ৫৪ সেকেন্ডের এ ভিডিও চিত্রটি একটি ফেসবুক পেজে প্রকাশিত হওয়ার পর জোবাইরুল আলম নিজেই তা নিজের ব্যক্তিগত ওয়ালে শেয়ার করেন, যা নিয়ে বর্তমানে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। গণসমাবেশটি উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি আবদুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবুল হাসান। সমাবেশে এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বেতন দ্বিগুণ সেবা অনিশ্চিত প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব