ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৪ September, ২০২৬
৬:০৮ am
68 ভিউ

ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ September, ২০২৬ | ৬:০৮ 68 ভিউ
জেলা, সিটি করপোরেশনের পর ইউনিয়ন পরিষদেও বিএনপি নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগের নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। এ উদ্যোগকে স্থানীয় সরকার নির্বাচন প্রলম্বিত করতে সরকারের ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছে দলটি। আজ বৃহস্পতিবার বিবৃতিতে এসব বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা হলো- স্থানীয় সরকার ব্যবস্থায়ও দ্রুত নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন। সেবা দোরগোড়ায় পৌঁছে যাবে। কিন্তু বিএনপি গণভোটের গণরায়কে উপেক্ষা করার পর স্থানীয় সরকার ব্যবস্থায় কর্তৃত্ববাদী হয়ে ওঠার হীন আকাঙ্ক্ষায় স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ অব্যাহত রেখেছে। যা জাতির জন্য চরম উদ্বেগের। গোলাম পরওয়ার বলেন, দেশের সাড়ে চার হাজারের ইউনিয়ন পরিষদের মধ্যে নির্বাচনযোগ্য ইউনিয়নের সংখ্যা ৩১১টি। অথচ সরকার ভোট আয়োজনের অগ্রসর না হয়ে এখনো দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে যাচ্ছে। যা জনগণকে গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার থেকে বঞ্চিত করার নীলনকশা। জামায়াত সেক্রেটারি জেনারেল বলেছেন, গত দুই মাসে ৭টি নবগঠিত ইউনিয়নসহ অন্তত ৩৮টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বরিশাল জেলায় প্রশাসক বসানো হয়েছে ১৯টি ইউনিয়নে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নে ১২ জন বিএনপি নেতা-নেত্রীকে প্রশাসক ও পরিষদের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘমেয়াদে রুদ্ধ করার ষড়যন্ত্রের অংশ। ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর ১৮(১) ধারা অনুযায়ী, নবগঠিত এবং মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে ১২০ দিনের জন্য একবার প্রশাসক নিয়োগ দিতে পারে সরকার। দৈবদুর্বিপাক, মহামারি ছাড়া এই মেয়াদ বৃদ্ধি করা যায় না। সম্প্রতি বিএনপি নেতাদের এই ধারায় কয়েকটি জায়গায় প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগ জাতির সঙ্গে স্পষ্ট প্রতারণা এবং দলীয় নেতাকর্মীদের লুটপাটের সুযোগ করে দেওয়ার নামান্তর। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অবৈধ সুবিধা গ্রহণের পথ তৈরির হীন কৌশল। দ্রুত সর্বস্তরে নির্বাচন দিতে হবে। প্রশাসকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রেসক্লাবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, টাকা চেয়ে বিভিন্ন মহলে চিঠি বিএনপি-যুবদল-ছাত্রদল নেতাদের সিন্ডিকেটের অধীনে চলছে মেঘনায় মা ইলিশ আহরণের মহোৎসব মারমা তরুণীকে ধর্ষণ, এনসিপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার ফেনীতে অপহরণ করে ব্যবসায়ীকে রাতভর নির্যাতন, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার শিশু নিখোঁজঃ নিখোঁজের একদিন পরেই কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হানের মরদেহ মিললো খালে কচুরিপানার নীচে দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ জবি ক্যাম্পাসে পশু জবাই গরুভোজ কর্মসূচি পালিত ৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী চুয়েটে অনলাইনে সিন্ডিকেট সভা, অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের সব সদস্য শেরপুরে নকলায় মাজারে ভাঙচুর সৌদি আরবে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই দায়িত্ব নেওয়ার ৫ দিনেরও কম সময়ে পদ ছাড়ছেন কেটি জাকারিয়া বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ”