উড়োজাহাজ কেনার আগে সম্ভাব্যতা যাচাই নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন – বর্ণমালা টেলিভিশন

উড়োজাহাজ কেনার আগে সম্ভাব্যতা যাচাই নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ November, ২০২৬ | ৬:২৮ 9 ভিউ

বিমান বাংলাদেশ এয়ারলাইনস বোয়িং ও এয়ারবাস থেকে মোট ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে। রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই উড়োজাহাজ কেনার চুক্তির আগে যথাযথ সম্ভাব্যতা যাচাই বা সমীক্ষা এবং ক্রয় নীতিমালা অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কমিটির এক সদস্য।

বিজ্ঞাপন

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে মোট ১৯টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে ১৪টি বোয়িং ও ৫টি ড্যাশ-৮। চলতি বছর দুই দফায় যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের কাছ থেকে ২৫টি এবং ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হয়েছে।

সংসদীয় কমিটির বৈঠকে নতুন উড়োজাহাজ কেনার বিষয়টি উত্থাপন করেন কমিটির সদস্য ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কামরুল হাসান। তিনি বলেন, 'উড়োজাহাজ কেনার চুক্তির আগে সম্ভাব্যতা যাচাই করা হয়েছে কি না, এত উড়োজাহাজ প্রয়োজন আছে কি না বা এত যাত্রীর চাহিদা আছে কি না, ক্রয় নীতিমালা মেনে উড়োজাহাজ কেনা হচ্ছে কি না—এসব বিষয় তিনি জানতে চেয়েছেন।' এর জবাবে বিমানমন্ত্রী জানান, এখনই কোনো উড়োজাহাজ কেনা হচ্ছে না এবং এগুলো ৫ থেকে ১০ বছর পর আসবে। তিনি আরও উল্লেখ করেন, এখন বুকিং দিয়ে রাখা হয়েছে এবং উড়োজাহাজ কেনার টাকা রাজস্ব থেকে নয়, বরং বিমানের পরিচালনা থেকে আসা অর্থ দিয়েই ব্যয় করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়েছে যে, ৩৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা বাস্তবায়নের কয়েকটি ধাপ রয়েছে এবং ২০৪০ সাল পর্যন্ত সব উড়োজাহাজ দেশে আসতে সময় লাগতে পারে। উড়োজাহাজ কেনার ব্যয় ‘সফট লোনের মাধ্যমে’ পরিশোধের পরিকল্পনা রয়েছে এবং পরিচালনা থেকে আসা আয় দিয়েই এই ব্যয় নির্বাহ করা সম্ভব হবে বলে জানানো হয়।

বৈঠকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের ব্যয় নিয়েও সদস্যরা প্রশ্ন তুলেছেন। অতীতে বিমানের কেনাকাটা ও তৃতীয় টার্মিনাল নির্মাণের ব্যয় বৃদ্ধির বিষয়গুলো খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। এছাড়া বিমানবন্দরের ট্রলিসংকট নিয়েও আলোচনা হয়েছে, যার জবাবে মন্ত্রণালয় জানিয়েছে যে তৃতীয় টার্মিনাল চালু হলে ট্রলির সমস্যার স্থায়ী সমাধান হবে।

বিজ্ঞাপন

কমিটির সদস্য কামরুল হাসান জানান, বিমানের অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া তিনি বিমানবন্দরের ট্রলিসংকট এবং থার্ড টার্মিনালের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় ব্যয় বৃদ্ধির বিষয়ে জানতে চেয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী বৈঠকে এসব বিষয়ে প্রতিবেদন দেওয়া হবে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি মন্ত্রণালয়কে গত আট মাসে সিভিল এভিয়েশনের কার্যক্রম ও কেনাকাটার প্রতিবেদন দেওয়ার সুপারিশ করেছে। বৈঠকে আরও বলা হয়, বিদেশের সঙ্গে কোনো চুক্তি হলে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

কমিটি সিভিল এভিয়েশন, বিমান ও পর্যটনের কেনাকাটা, বদলি, নিয়োগ এবং বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা তদারকির লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট সাব-কমিটি গঠনের প্রস্তাব করেছে। কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী মন্ত্রণালয়ের স্বার্থে যোগ্যতাসম্পন্ন জনবলকে সঠিক জায়গায় পদায়নের সুপারিশ করেছেন এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী। কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুল্লাহেল মাজেদ, সৈয়দ জাহাঙ্গীর আলম, জসীম উদ্দীন আহমেদ, সুরাইয়া জেরিন, শওকত আরা আক্তার, মো. কামরুল হাসান ও মো. আবু তালিব। এছাড়া বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন বৈঠকে উপস্থিত ছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চুয়েটে ফের শাটডাউন কর্মসূচি, উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া নিয়ে আপত্তি উড়োজাহাজ কেনার আগে সম্ভাব্যতা যাচাই নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে যুদ্ধবিরতি শেষ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুই তেলবাহী জাহাজে ক্ষয়ক্ষতি খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার ছাড়াতে আবেদন, বিরোধিতা করবে দুদক যুক্তরাষ্ট্রে বসে ওয়ারীতে মাদক ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেপ্তার প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে মন্তব্য: আদালতে স্বীকারোক্তি যুবকের ট্রাইব্যুনালে শুধু পলাতক আসামিদের বিচার হয়—জামায়াত নেতার দাবি অসত্য: প্রসিকিউটর দ্বিতীয় প্রত্যাবর্তনঃ ১/১১’র সরকারের সময়েও সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে তিনি ফিরেছিলেন তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামঃ বাংলাদেশের প্রাপ্তি রাজস্বের ২৭% ও ২১ হাজার কোটি টাকার প্রকল্প ঋণ শোধের দায় আকাশ আমার ছাদ হবে, মাটি আমার ঘর।” -দেশরত্ন শেখ হাসিনার এক নির্মোহ ও অনন্য জীবনদর্শন ই-রিকশা’ নিবন্ধন শুরু ১৩ সিটি কর্পোরেশনে: গুণতে হবে রিকশাপ্রতি ৮-১০ হাজার টাকা গার্মেন্টস শ্রমিক আন্দোলন ধামাচাপা দিতে শ্রমিক বিক্ষোভে ছাত্রলীগ খুঁজছে সরকার ও মিডিয়া! বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক নিপীড়ন নিয়ে জার্মান পার্লামেন্টে নথি পেশ করল জার্মানি শাখা ছাত্রলীগ নিয়ন্ত্রণের বাইরে তৈরি পোশাক খাতের অসন্তোষ: পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রীদের জরুরি বৈঠকে ডাকলেন প্রধানমন্ত্রী চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল, কমবে ৩২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরের ৩০০ কারখানায় ছুটি জগন্নাথ হলে মব করে ছাত্রলীগ নেতা অর্ক সাহাকে থানায় দিল ছাত্রদল অর্থনীতির বেহাল দশা, মানুষের পেটে ভাত নেই: একে একে বন্ধ হয়ে যাচ্ছে দেশের অনেক শপিং মল