আরও খবর
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ
মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী
পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক
জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা
চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা
নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার
উন্নয়নের তারকা নয় বাংলাদেশ
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুই তেলবাহী জাহাজে ক্ষয়ক্ষতি
হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচলের সময় মাইন বিস্ফোরণে দুটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। গতকাল রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
আইআরজিসির নৌবাহিনীর দাবি অনুযায়ী, জাহাজ দুটি প্রণালিতে চলাচলের জন্য নির্ধারিত অনুমোদিত পথ ব্যবহার করেনি। এ সময় সাগরে আগে থেকে পুঁতে রাখা মাইনে আঘাত লাগলে জাহাজগুলোতে বিস্ফোরণ ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া গেছে কি না বা জাহাজ দুটির জাতীয়তা কী, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এমনকি এই দাবির সত্যতাও তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা শুরুর পর থেকে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। এর আগে গত শুক্রবার ওমানের মুসান্দাম উপকূলে হরমুজ প্রণালির কাছে হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাণিজ্যিক জাহাজ থেকে ২৫ নাবিককে উদ্ধার করে ওমানের নৌবাহিনী। এর আগের দিন ইরানের সামরিক বাহিনী জানায়, প্রণালির দক্ষিণ দিকে অনুমোদনহীন পথ দিয়ে যাওয়ার সময় মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গিয়েছিল।
আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, মাইন বিস্ফোরণের শিকার প্রথম তিনটি জাহাজ তাদের রাডার ও নেভিগেশন সিস্টেম বন্ধ রেখেছিল। এছাড়া তারা ইরানি নৌবাহিনীর দেওয়া সতর্কবার্তাও উপেক্ষা করেছিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]