নিউজ ডেক্স
আরও খবর
তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামঃ বাংলাদেশের প্রাপ্তি রাজস্বের ২৭% ও ২১ হাজার কোটি টাকার প্রকল্প ঋণ শোধের দায়
আকাশ আমার ছাদ হবে, মাটি আমার ঘর।” -দেশরত্ন শেখ হাসিনার এক নির্মোহ ও অনন্য জীবনদর্শন
ই-রিকশা’ নিবন্ধন শুরু ১৩ সিটি কর্পোরেশনে: গুণতে হবে রিকশাপ্রতি ৮-১০ হাজার টাকা
গার্মেন্টস শ্রমিক আন্দোলন ধামাচাপা দিতে শ্রমিক বিক্ষোভে ছাত্রলীগ খুঁজছে সরকার ও মিডিয়া!
নিয়ন্ত্রণের বাইরে তৈরি পোশাক খাতের অসন্তোষ: পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রীদের জরুরি বৈঠকে ডাকলেন প্রধানমন্ত্রী
চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল, কমবে ৩২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ
শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরের ৩০০ কারখানায় ছুটি
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক নিপীড়ন নিয়ে জার্মান পার্লামেন্টে নথি পেশ করল জার্মানি শাখা ছাত্রলীগ
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তন-পরবর্তী বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক সহিংসতা, নাগরিক অধিকার হরণ এবং শিক্ষকদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ধরে জার্মান পার্লামেন্টের (বুন্ডেস্টাগ) সদস্য ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (SPD) প্রভাবশালী নেতা আরমান্ড জর্নের (Armand Zorn) সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপভিত্তিক আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।
সাক্ষাৎকালে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ, জার্মান আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল জার্মান এমপির কাছে বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক নানা রাজনৈতিক সহিংসতার চিত্র, তথ্য-প্রমাণ ও বিস্তারিত নথিপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
বৈঠকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, শারীরিক নির্যাতন ও হয়রানির বিবরণ তুলে ধরা হয়। এছাড়া নাগরিকদের মৌলিক অধিকার হরণ, শিক্ষকদের হয়রানি, বেআইনি চাকরিচ্যুতি, শিক্ষক হত্যা এবং ছাত্রলীগের নেতাকর্মীদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়ার নানা চিত্র নথিপত্র আকারে সংসদ সদস্য আরমান্ড জর্নের সামনে উপস্থাপন করা হয়।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খালেদ, জার্মান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার জাহিদ বিপ্লব এবং জার্মান ছাত্রলীগের পক্ষে জান্নাতুন নাঈম ও অম্লান সরকারসহ অন্যান্য নেতাকর্মীরা।
উপস্থাপিত নথিপত্র ও প্রমাণাদি পর্যালোচনার পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন জার্মান এমপি আরমান্ড জর্ন। তিনি আশ্বাস দেন যে, জার্মান পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও মানবাধিকার বিষয়ক দায়িত্বে থাকা সংসদ সদস্য এবং নীতি-নির্ধারকদের কাছে তিনি ব্যক্তিগত উদ্যোগেই এসব নথি দ্রুত পৌঁছে দেবেন।
একই সঙ্গে বাংলাদেশে গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং মানবাধিকার পরিস্থিতির দৃশ্যমান উন্নয়নের লক্ষ্যে জার্মানির পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক ও আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করারও আশ্বাস দেন এই এসপিডি নেতা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]