চুয়েটে ফের শাটডাউন কর্মসূচি, উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া নিয়ে আপত্তি – বর্ণমালা টেলিভিশন

চুয়েটে ফের শাটডাউন কর্মসূচি, উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া নিয়ে আপত্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ November, ২০২৬ | ৬:৩৪ 60 ভিউ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দীর্ঘ অচলাবস্থার পর ক্লাস-পরীক্ষায় ফিরলেও আবারও এক দিনের শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামীকাল সোমবার এ কর্মসূচি পালিত হবে। আজ রোববার সন্ধ্যায় এক জরুরি বিবৃতিতে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি সভায় যোগ দিতে ঢাকায় গেছেন। তাঁর অনুপস্থিতিতে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনকে আজ রোববার রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা জানান, তাঁরা নতুন উপাচার্যকে মেনে নেননি এবং অন্য কাউকে দায়িত্ব দিয়ে ক্যাম্পাসে তাঁর কর্তৃত্ব প্রতিষ্ঠার কোনো চেষ্টাও তাঁরা প্রত্যাখ্যান করেছেন।

সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েটে ৪১ দিন ধরে আন্দোলন চলছে। গত ২১ সেপ্টেম্বর তাঁকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়ার পরদিন থেকে এই আন্দোলন শুরু হয়। গত ১২ অক্টোবর ক্যাম্পাসে গিয়ে নতুন উপাচার্য প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন এবং প্রশাসনের সহায়তায় বের হওয়ার পর থেকে তিনি ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। গত বুধবার থেকে শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমে ফিরলেও দাবি আদায়ের আন্দোলন অব্যাহত রয়েছে।

শিক্ষার্থীদের বিবৃতিতে বলা হয়, শিক্ষাজীবন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের কথা বিবেচনা করে তাঁরা ক্লাস-পরীক্ষায় ফিরেছিলেন। তবে তাঁদের অবস্থান ছিল, নতুন উপাচার্যকে তাঁরা মেনে নেননি এবং ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রমে তাঁর কোনো হস্তক্ষেপ থাকতে পারবে না। শিক্ষার্থীদের অভিযোগ, সেই অবস্থান উপেক্ষা করে অন্য একজনকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আগামীকাল সব ক্লাস-পরীক্ষা এবং রুটিন দায়িত্বের ভিত্তিতে পরিচালিত প্রশাসনিক কার্যক্রম বর্জন করবেন তাঁরা।

বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহতাব হক বলেন, ‘দীর্ঘদিনের আন্দোলনের পর আমরা নিজেদের শিক্ষাজীবনের কথা বিবেচনা করে ক্লাস-পরীক্ষায় ফিরেছিলাম। তবে আমাদের পূর্বঘোষিত অবস্থান উপেক্ষা করে উপাচার্যের রুটিন দায়িত্ব অন্য একজনকে দেওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। এরই প্রতিবাদে আমরা কাল শাটডাউন ডেকেছি।’ তিনি আরও জানান, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলমান থাকবে।

বিজ্ঞাপন

আজ এক ই-মেইল বার্তায় উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম রুটিন দায়িত্ব প্রদানের বিষয়টি জানান। এতে বলা হয়েছে, আগামীকাল ইউজিসির সভায় অংশগ্রহণের জন্য তিনি ঢাকায় থাকবেন এবং তাঁর অনুপস্থিতিতে অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন নিজের দায়িত্বের পাশাপাশি উপাচার্যের রুটিন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালন করবেন। আজ বিকেল থেকে কার্যকর হওয়া এই দায়িত্ব আগামীকাল সন্ধ্যায় উপাচার্য কর্মস্থলে ফিরে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বলবৎ থাকবে।

অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন এ বিষয়ে যোগাযোগ করা হলে একে ‘রেগুলার ইস্যু’ বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, ‘দাপ্তরিক কাজে আমি ঢাকায় যাচ্ছি। আমার অনুপস্থিতিতে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন রুটিন দায়িত্ব পালন করবেন।’

আজ বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে সভা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা স্বাধীনতা চত্বর ঘুরে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলক্বারনাইন মিহাদ বলেন, ‘আমাদের একটাই দাবি—অধ্যাপক সায়েম স্যারকে পুনর্বহাল করতে হবে। এ দাবিতেই আমরা আন্দোলন করছি, করে যাব।’ ইউজিসির পরামর্শক কমিটির সফর প্রসঙ্গে তিনি জানান, কমিটি তাঁদের কথা শুনেছে এবং শিক্ষার্থীরা যে অধ্যাপক সায়েমকেই চান, সেই চিত্র কমিটি তুলে ধরবে বলে তাঁরা আশা করছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ