শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরের ৩০০ কারখানায় ছুটি – বর্ণমালা টেলিভিশন

শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরের ৩০০ কারখানায় ছুটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ November, ২০২৬ | ৮:৩৬ 61 ভিউ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলন ছড়িয়ে পড়েছে ঢাকার সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে। শ্রমিক অসন্তোষের কারণে রোববার এসব এলাকার প্রায় ৩০০ কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে রাজধানীর মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় যান চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মেট্রোরেলের তিনটি স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার পাশাপাশি ২৮ জনকে আটক করেছে পুলিশ। শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ১৭৭টি তৈরি পোশাক কারখানায় রোববারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশ-১-এর আশুলিয়া শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. মুমিনুল ইসলাম ভূঁইয়া বিকালে বলেন, সকাল থেকেই শ্রমিকরা বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন। এ পরিস্থিতিতে কারখানাগুলোর কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এদিকে বিকালে কয়েকটি কারখানার শ্রমিকরা একত্র হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলে জানান শিল্প পুলিশের এ কর্মকর্তা। গাজীপুর শিল্পাঞ্চলেও শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে। শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, রোববার দিনভর শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দুপুরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি কারখানার গুদাম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের মধ্যেই এ ঘটনা ঘটে। অন্যদিকে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল থেকে রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন তৈরি পোশাক শ্রমিকরা। মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে শুরু হওয়া এ বিক্ষোভ পরে মিরপুর ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। প্রায় দুপুর ২টা পর্যন্ত সংঘর্ষ চলার সময় মিরপুরের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কর্মজীবী মানুষ, যাত্রী, শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তিতে পড়তে হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুপুরের দিকে মিরপুর ১০, মিরপুর ১১ ও পল্লবী মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে সড়কপথের পাশাপাশি মেট্রোরেল যোগাযোগও ব্যাহত হয়। পরে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ২৮ জনকে আটক করার কথা জানায় পুলিশ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন