শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা – বর্ণমালা টেলিভিশন

শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৬ | ৮:২৮ 5 ভিউ
শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে বিশেষ ‘মোটিভেশনাল’ বা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে এসংক্রান্ত একটি জরুরি নির্দেশনা পাঠানো হয়। সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাড়ির বাইরে ঘোরাঘুরি কমিয়ে পড়ার টেবিলে ফেরাতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে পাঠানো স্মারকে বলা হয় ‘মাদকের কুফল রোধ, কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পড়াশোনায় অধিকতর মনোযোগী করার লক্ষ্যে মোটিভেশনাল কার্যক্রম গ্রহণ প্রসঙ্গে’ শীর্ষক ওই স্মারকে বলা হয়, ‘শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তার আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের সমন্বয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার আলোকে মাদকের কুফল রোধ, কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সন্ধ্যার পর বা রাতে পড়াশোনায় যথাযথ মনোযোগী হওয়া এবং ক্লাসে উপস্থিতি, নিয়মিতভাবে পরীক্ষায় ও সহপাঠ কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে কলেজসমূহের নিজস্ব ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজনের প্রয়োজনীয় মোটিভেশনাল কার্যক্রম গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) কর্তৃক আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান