জামালপুরে ব্রিজ ভেঙে নদে শতাধিক মানুষ: নিহত বেড়ে ৫ – বর্ণমালা টেলিভিশন

জামালপুরে ব্রিজ ভেঙে নদে শতাধিক মানুষ: নিহত বেড়ে ৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মার্চ, ২০২৬ | ৮:২৪ 61 ভিউ
জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ভাসমান সেতুতে ঈদে ঘুরতে আসা মানুষের প্রচণ্ড চাপে সেতু উল্টে পানিতে ডুবে সহোদর ভাইবোনসহ পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো দেওয়ানগঞ্জ উপজেলার ঝালুরচর এলাকার সহোদর ভাইবোন শের আলীর মেয়ে খাদিজা (১২) ও ছেলে আব্দুল মোতালেব (৬), অপর সহোদর ভাইবোন ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে নিহাদ (১৩) ও মেয়ে মায়ামনি (১০) এবং বেলতৈল এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির (১৪)। প্রত্যক্ষদর্শীরা জানায়, দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর ড্রাম দিয়ে তৈরি ভাসমান সেতু দিয়ে অপর প্রান্তের চরে যাতায়াত ও বিনোদনের ব্যবস্থা করে পৌর কর্তৃপক্ষ। আজ ঈদের দিন হওয়ায় ঘুরতে আসা মানুষের প্রচণ্ড ভিড় জমে ভাসমান সেতুর ওপর। বিকেলে মানুষের প্রচণ্ড চাপে ভাসমান সেতুটি উল্টে মাঝখান ভেঙে মানুষজন পানিতে পড়ে যায়। এ সময় বেশিরভাগ মানুষ সাঁতরে পাড়ে উঠে আসতে পারলেও বেশ কয়েক শিশু পানিতে তলিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে পাঁচজনকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক খাদিজা, আব্দুল মোতালেব, মায়ামণি ও আবিরকে মৃত ঘোষণা করেন। দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব জানান, ছয় শিশুকে হাসপাতালে আনা হলে পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়। আহত এক শিশুকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চ্যাটবটে দুর্ভেদ্য লকডাউন এবার জানা গেল মেসির কান্নার ‘আসল’ কারণ ম্যাচের আগে বিয়ার পান করেই ইংল্যান্ড সমর্থকদের খরচ ৪৯ লাখ টাকা রোনালদোকে কেন তুলে নেননি, ব্যাখ্যা দিলেন পর্তুগাল কোচ স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৫০৮ টাকা দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ছয় দেশের ৭০ জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউরসহ ১০ কর্মকর্তা অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার নামে প্রবাসীর টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২ রেললাইনে ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ স্ত্রী আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে প্রথম ম্যাচে ব্যর্থ রোনালদো, কঙ্গোর ঐতিহাসিক বিশ্বকাপ পয়েন্ট নেত্রকোনায় শিক্ষকের পৈশাচিকতা: ১২ বছরের ছাত্রকে মাসের পর মাস বলৎকার, মাদ্রাসার মোহতামিম পলাতক ক্লোজার রেকর্ড স্পর্শ করে ব্রাজিলের রোনালদোকে স্মরণ করলেন মেসি ব্যবসায়ী থেকে চাঁদার টাকা আনতে যাওয়া বিএনপির ২ নেতাকে গণপিটুনি, মুচলেকায় মুক্তি প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সহজেই হারালো অস্ট্রেলিয়া রেকর্ড গড়া বিশ্বকাপ হ্যাট্রিকের পর এটিকে ‘একটি সুন্দর মুহূর্ত’ বললেন মেসি বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি গ্রুপ পর্বে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা খুব কম: ব্রাজিলের গণমাধ্যম লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা