কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৭ আগস্ট, ২০২৬
৫:২৯ পূর্বাহ্ণ
37 ভিউ

কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৬ | ৫:২৯ 37 ভিউ
নেপালের কাঠমান্ডুতে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফ্লাইটটি না ছাড়তে পারায় কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষায় আটকে ছিল ১২৭ যাত্রী। পরে তাদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা থেকে বিকল্প একটি বিমান পাঠিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩৭২ রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। এর আগে যাত্রীদের বোর্ডিংয়ের সময় নির্ধারণ করা হয়েছিল বিকেল ৩টা। তবে উড্ডয়নের আগে ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। ফলে কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েন ফ্লাইটটির ১২৭ যাত্রী। পরিস্থিতি সামাল দিতে এবং যাত্রীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে ঢাকা থেকে আরেকটি বিমান কাঠমান্ডুতে পাঠায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দিন খান বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে কাঠমান্ডুতে একটি ফ্লাইট গ্রাউন্ডেড হয়েছে। যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা থেকে আরেকটি বিমান পাঠানো হয়েছে। বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে কাঠমান্ডু থেকে বিকল্প ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।’ অর্থাৎ, নির্ধারিত সময়ের প্রায় সাত ঘণ্টা পর বিকল্প ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে যাত্রীদের। এক সপ্তাহের ব্যবধানে দুই ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যান্ত্রিক ত্রুটির ঘটনা নিয়ে সাম্প্রতিক সময়ে আবারও আলোচনা শুরু হয়েছে। এর আগে গত ৬ আগস্ট কানাডার টরন্টো থেকে ঢাকাগামী বিমানের বিজি-৩০৬ ফ্লাইটেও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। ২৫৯ যাত্রী নিয়ে টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা ফ্লাইটটি জ্বালানি নেওয়ার জন্য ইতালির রোমে যাত্রাবিরতি করে। সেখানে উড়োজাহাজটিতে ত্রুটি ধরা পড়লে সেটি আর নির্ধারিত সময়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করতে পারেনি। এতে দীর্ঘ সময় রোম বিমানবন্দরে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে ঢাকা থেকে বিশেষজ্ঞ টেকনিশিয়ান ও প্রয়োজনীয় যন্ত্রপাতি পাঠিয়ে উড়োজাহাজটি মেরামত করা হয়। মেরামত শেষে যাত্রীদের নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। টরন্টোর ফ্লাইটের ঘটনার এক সপ্তাহের মধ্যেই এবার নেপালের কাঠমান্ডুতে বিমানের আরেকটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে গ্রাউন্ডেড হলো। এদিকে কাঠমান্ডুতে আটকে পড়া যাত্রীদের বিকল্প ফ্লাইটে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়ায় আপাতত তাদের ভোগান্তি কমানোর চেষ্টা করছে বিমান কর্তৃপক্ষ। তবে এক সপ্তাহের ব্যবধানে বিমানের দুটি আন্তর্জাতিক ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ ও কারিগরি সক্ষমতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান