ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা – বর্ণমালা টেলিভিশন

ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ August, ২০২৬ | ৫:৩২ 45 ভিউ
একাধিকবার প্রবেশের সুযোগ থাকা ওমরাহ ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এক বছরের জন্য বৈধ এ ভিসা থাকলেও প্রতিবার সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের আগে অনুমোদিত সেবা প্যাকেজ বুকিং এবং ওমরাহর অনুমতি নেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। রোববার (১৬ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে নতুন এ নির্দেশনার কথা জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এ ভিসাধারীদের নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে প্রয়োজনীয় সেবা প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিও নিতে হবে। জুলাইয়ে চালু হওয়া একাধিকবার প্রবেশের এ ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। এ সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে ভিসার পুরো মেয়াদে সব মিলিয়ে সর্বোচ্চ ৯০ দিন সৌদিতে অবস্থান করা যাবে। মন্ত্রণালয় বলেছে, ওমরাহ পালনে আরও বেশি সুবিধা ও নমনীয়তা দেওয়ার উদ্দেশেই এ ব্যবস্থা চালু করা হয়েছে। তবে ভিসার মেয়াদ এক বছর হলেও প্রতিটি সফরের জন্য আলাদাভাবে সেবা প্যাকেজ বুকিং এবং অনুমতি নেওয়ার নিয়ম বহাল থাকবে। প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে ওমরাহযাত্রীদের নুসুকের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে একটি সেবা প্যাকেজ কিনতে হবে। ওই প্যাকেজের মেয়াদ কোনোভাবেই ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না। এ ছাড়া সৌদি আরবে পৌঁছানোর আগেই নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতি নিতে হবে। অনুমতিপত্রে উল্লেখ করা তারিখ অবশ্যই অনুমোদিত সেবা প্যাকেজের তারিখের সঙ্গে মিল থাকতে হবে। মন্ত্রণালয় জানিয়েছে, ভ্রমণকারীদের সৌদি আরবে প্রবেশ ও ভ্রমণের ক্ষেত্রে অন্যান্য সব যোগ্যতা ও শর্তও পূরণ করতে হবে। প্রথমবার সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে প্রক্রিয়াটি শুরু হবে নুসুকে অনুমোদিত সেবা প্যাকেজ কেনার মাধ্যমে। এরপর ভিসার আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর যাত্রীর ভ্রমণ-যোগ্যতা যাচাই করা হবে। যাচাই শেষে তিনি সৌদি আরবের উদ্দেশে বিমানে উঠতে পারবেন। সৌদিতে পৌঁছানোর পর তার প্রবেশের তথ্য নথিভুক্ত করা হবে। পরে দেশ ছাড়ার সময় সেই তথ্যও হালনাগাদ করা হবে। এর মাধ্যমে ভিসাধারী ইতোমধ্যে কত দিন সৌদিতে অবস্থান করেছেন এবং ৯০ দিনের অনুমোদিত মোট অবস্থানকাল থেকে আর কত দিন বাকি রয়েছে, তা হিসাব করা হবে। মন্ত্রণালয়ের এ ব্যাখ্যার অর্থ হলো, একাধিকবার প্রবেশের বৈধ ওমরাহ ভিসা থাকলেই পরবর্তী সফরের জন্য যথেষ্ট হবে না। প্রতিবার সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের পরিকল্পনা করলে প্রয়োজনীয় সেবা প্যাকেজ বুকিং এবং অনুমতি নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এআইকে এই ৫টি প্রশ্ন করবেন না ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ ভেঙে পড়েছে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল রাজপথ ফের উত্তপ্ত দিল্লি, যন্তর মন্তরে পুলিশি হামলা একদিনেই ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প! দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের জুলাইতে আন্দোলন করে কোটা সংস্কারের পর পিছিয়ে পড়ছেন বাংলাদেশের নারীরা অবশেষে চট্টগ্রাম বন্দরের এনসিটি এবং ওসিওয়াই তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে ফ্রান্সে জুলাই৩৬ঃ ছাত্র আন্দোলনে উত্তেজনা চরমে, এক দিনে প্রায় ২ হাজার গ্রেপ্তার ফরিদপুরে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, হাফেজকে গাছের সাথে বাঁধল জনতা বৃদ্ধাশ্রমে ঢুকে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম আটক