হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৬
৫:০৯ পূর্বাহ্ণ
24 ভিউ

হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৬ | ৫:০৯ 24 ভিউ
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় প্রকাশ্য দিবালোকে এক যুবককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আরাফাত (২৫) নামের এক তরুণ গুরুতর গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত হিসেবে আরিফ ও ইমন নামের দুই স্থানীয় যুবকের নাম উঠে এসেছে। আজ ​১৭ আগস্ট, সোমবার আনুমানিক দুপুর দেড়টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। ​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বড়ুয়া পাড়া এলাকায় অভিযুক্ত আরিফ ও ইমনের সঙ্গে আরাফাতের তর্ক-বিতর্ক হয়। কথার কাটাকাটির একপর্যায়ে আরিফ ও ইমন সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র বের করে আরাফাতকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। আকস্মিক গুলির শব্দে পুরো এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করে। ​গুলিবিদ্ধ হয়ে আরাফাত মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ​তিনি আরও জানান, “গুলিবিদ্ধ যুবকের চিকিৎসা চলছে। ঘটনার নেপথ্য কারণ উদঘাটনসহ জড়ো হওয়া অপরাধীদের গ্রেপ্তার এবং হামলায় ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত