শেষ মুহূর্তে দুর্দান্ত কামব্যাক বাংলাদেশের – বর্ণমালা টেলিভিশন

শেষ মুহূর্তে দুর্দান্ত কামব্যাক বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৬ | ৫:৩২ 95 ভিউ
নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়ে মিশন শুরু করেছিল বাংলাদেশ। যে কারণে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে আজ ভুটানের বিপক্ষে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল তৃঞ্চা-সাবিনারা। তবে ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচটি ছিল চরম নাটকীয়তায় পরিপূর্ণ। একপর্যায়ে তো হারের শঙ্কায়ও দাঁড়িয়েছিল বাংলার মেয়েরা। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত কামব্যাক করে বাংলাদেশ। ফলে পিছিয়ে পড়েও ৩-৩ গোলের স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা-মাসুরারা। অথচ, থাইল্যান্ডের ননথাবুরি হলে ম্যাচ শুরুর পাঁচ মিনিটেই গোল হজম করে বসে বাংলাদেশ। জামিয়াং চোডেনের গোলে এগিয়ে যায় ভুটান। তবে হাল ছাড়েনি বাংলার মেয়েরা। মাত্র দুই মিনিট পরই দূরপাল্লার এক দারুণ শটে বাংলাদেশকে সমতায় ফেরান মাতসুশিমা সুমাইয়া। ফলে ১-১ গোলের ড্রয়ে বিরতিতে যায় দুই দল। কিন্তু বিরতির পরই জ্বলে ওঠে ভুটান। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সোনম লাহমের গোলে আবারও পিছিয়ে পড়ে বাংলাদেশ। এর কিছুক্ষণ পর গোলরক্ষকের ভুল পজিশনের সুযোগ নিয়ে সোনম নিজের দ্বিতীয় গোলটি করলে ১-৩ ব্যবধানে পিছিয়ে পড়ে সাঈদ খোদারাহমির দল। ম্যাচ যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখনই ত্রাতা হয়ে আসেন দলপতি সাবিনা খাতুন। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে চমকপ্রদ এক ড্রিবলিংয়ের সৌজন্যে প্রতিপক্ষকে পরাস্ত করে ব্যবধান কমান তিনি। তাতেই ম্যাচে ফেরার রশদ পায় বাংলাদেশ। সেই সুযোগে তার কিছুক্ষণ পরই মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে একক প্রচেষ্টায় সমতাসূচক গোলটি করেন মাসুরা পারভীন। হারতে যাওয়া ম্যাচ থেকে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে বাংলাদেশ। সাফ নারী ও পুরুষ ফুটসাল প্রতিযোগিতায় মোট ছয় দল অংশগ্রহণ করছে। প্রত্যেকে পাঁচ ম্যাচ করে খেলবে এবং সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ নারী দল দুই ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করেছে। রাউন্ড রবিন লিগের তৃতীয় ম্যাচে আগামী সোমবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ