ওয়েস্টার্ন স্কলার্স ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা ২০২৫-এর রেজিস্ট্রেশন শুরু – বর্ণমালা টেলিভিশন

ওয়েস্টার্ন স্কলার্স ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা ২০২৫-এর রেজিস্ট্রেশন শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৫ | ৯:০৭ 101 ভিউ
আলহামদুলিল্লাহ, শুরু হয়েছে বহুল প্রত্যাশিত ওয়েস্টার্ন স্কলার্স ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা ২০২৫–এর রেজিস্ট্রেশন কার্যক্রম। বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত ও বিকাশে প্রতিবছর এ বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি। এটি কেবল একটি পরীক্ষা নয়—বরং দেশের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক অনন্য মেধার মিলনমেলা। ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান, আগামী দিনের সেরাদের সেরা মেধাবী শিক্ষার্থীদের চিহ্নিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। বৃত্তির পরিমাণ: • ট্যালেন্টপুল বৃত্তি: এককালীন ৪,০০০ টাকা • সাধারণ গ্রেড বৃত্তি–১: এককালীন ৩,০০০ টাকা • সাধারণ গ্রেড বৃত্তি–২: এককালীন ২,০০০ টাকা অংশগ্রহণের যোগ্যতা: বাংলাদেশের যেকোনো স্কুল ও মাদ্রাসার প্লে গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ইতোমধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে এবং শিক্ষার্থীদের এখনই নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানায়, এই বৃত্তি পরীক্ষা মেধা যাচাইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, মনন ও ভবিষ্যৎ নেতৃত্বগুণ তৈরিতেও ভূমিকা রাখবে। আয়োজক প্রতিষ্ঠানসমূহ: • ওয়েস্টার্ন স্কলার্স ফাউন্ডেশন – একটি সেবা ও জনকল্যাণমুখী স্বনির্ভর প্রতিষ্ঠান • Educare Ideal School & College • Educare Residence & Day Care দেশের শিক্ষা বিকাশে এই বৃত্তি পরীক্ষার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি গ্রুপ পর্বে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা খুব কম: ব্রাজিলের গণমাধ্যম লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা হত্যা মামলায় ড. আবুল বারকাতের জামিন প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে টেলিগ্রাম সাময়িক বন্ধ নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে আ.লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা ‎আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজছাত্রের ওপর হামলা রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের ২ যুবক নিহত বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি