‘প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে মেসি’ – বর্ণমালা টেলিভিশন

‘প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে মেসি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ | ১১:০৫ 245 ভিউ
মাঠে নামলেই যেন নতুন রেকর্ডের জন্ম হচ্ছে। এমনই এক অবিশ্বাস্য ফর্মে আছেন লিওনেল মেসি। ন্যাশভিলের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ জয়ে জোড়া গোল করে মেসি এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের বিরল রেকর্ড গড়েছেন। ম্যাচের পর মেসির সাবেক সতীর্থ এবং বর্তমানে ইন্টার মায়ামির কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো তার প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, ‘প্রায় প্রতিদিনই সে নতুন রেকর্ড গড়ছে। এটা অবিশ্বাস্য! সে আমাদের দলের পতাকাবাহক, নেতা। তার পারফরম্যান্সেই আমরা শিখি, কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। এই পর্যায়ে তার ক্যারিয়ারের অংশ হতে পেরে আমি সত্যিই ধন্য।’ মাশ্চেরানো অবশ্য মেসির ফিটনেস এবং বিশ্রামের বিষয়েও সতর্ক। ‘আমরা প্রতিদিনই তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছি। সঠিক সময়ে তাকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা আছে। তবে সে যা করছে, তা প্রতিবারই আমাদের চমকে দেয়,’ যোগ করেন আর্জেন্টাইন কোচ। একই সঙ্গে মাশ্চেরানো লুইস সুয়ারেজের সমালোচনা নিয়ে কথা বলেন। টানা তিন ম্যাচে গোল না পাওয়া সুয়ারেজকে নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, ‘যে খেলোয়াড় ৫০০ এর বেশি গোল করেছে, তাকে সমালোচনা করা ঠিক নয়। সুয়ারেজের অবদান গোলের চেয়েও অনেক বড়। দুই সপ্তাহ আগেই আমরা তার পামেইরাসের বিপক্ষে দুর্দান্ত গোল নিয়ে আলোচনা করেছি। ফুটবল খুবই পরিবর্তনশীল। আমাদের সিনিয়র খেলোয়াড়রা ফিট থাকলে, আমি তাদের পূর্ণ সমর্থনই দিয়ে যাব।’ মাশ্চেরানো আরও জানান, কৃত্রিম টার্ফে খেলার কারণে সুয়ারেজের ম্যাচের সময় নিয়ন্ত্রণ করা হচ্ছে। ‘আমরা তাকে আগে নামিয়ে নেওয়ার চিন্তা করেছিলাম, তবে সঠিক সময় পাইনি। ভবিষ্যতে তার খেলার সময় আরও সচেতনভাবে ম্যানেজ করব,’ বলেন তিনি। মেসির এই ম্যাচে ফ্রি-কিক থেকে করা একটি গোল ছিল তার ক্যারিয়ারের ৬৯তম ফ্রি-কিক গোল। জুনিনহো পারনামবুকানো (৭৭) ও পেলে (৭০) রয়েছেন তার উপরের অবস্থানে। ইন্টার মায়ামি বর্তমানে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে পাঁচে আছে, তাদের পয়েন্ট ৩৮ এবং হাতে রয়েছে আরও তিনটি ম্যাচ। পরবর্তী ম্যাচে আগামী বুধবার ফিসি সিনসিনাতির বিপক্ষে খেলবে মায়ামি। টানা ছয় ম্যাচ জয়ের লক্ষ্যে মাঠে নামবে মাশ্চেরানোর শিষ্যরা, যেখানে মেসির রেকর্ডের ধারা অব্যাহত থাকবে কি না, সেটিই এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?