রেফারি লাঞ্ছিত, ঘুমিয়ে আছে বাফুফে! – বর্ণমালা টেলিভিশন

রেফারি লাঞ্ছিত, ঘুমিয়ে আছে বাফুফে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ | ১০:১২ 149 ভিউ
পাওনা অর্থ পরিশোধ করে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তার ওপর মাঠে লাঞ্ছিত হচ্ছেন রেফারি। তবু কোনো প্রতিক্রিয়া নেই বাফুফের। রেফারিদের সম্মান ও দাবি-দাওয়া আদায়ের জন্য বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনেরও নেই কোনো প্রতিবাদ কর্মসূচি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে গত দুই সপ্তাহে রেফারিদের লাঞ্ছিত হওয়ার তিনটি ঘটনা ঘটেছে। গত ৩০ এপ্রিল ফর্টিস মাঠে পিডব্লুডি ও ওয়ারীর ম্যাচের বিরতিতে দেখা যায় কয়েকজন কর্মকর্তাকে রেফারির ওপর চড়াও হতে। ওয়ারী ক্লাবের কর্মকর্তা কবীর ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। রেফারির সঙ্গে বাজে ব্যবহার করায় প্রথমে হলুদ কার্ড এবং পরে লাল কার্ড দিতে দেখা যায়। সহকারী রেফারির কাছ থেকে পতাকা কেড়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। ওই ঘটনার প্রায় দুই সপ্তাহ অতিবাহিত হলেও বাফুফে ওয়ারী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় কিছুদিন পরই গাজীপুরে বিসিএলের আরেক ম্যাচে রেফারি লাঞ্ছনার ঘটনা ঘটে। তবে এসব কিছু ছাপিয়ে যায় রোববার সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির ম্যাচে। রেফারি জিএম চৌধুরীকে খেলা শেষে বেদম প্রহার করা হয়। তিনি মাঠে লুটিয়ে পড়েন। এরপর আরেক দফা মারের শিকার হন। রেফারিদের সঙ্গে এমন ঘটনা ঘটার সপ্তাহখানেক পেরিয়ে গেলেও এখনো বিচারের কোনো খবর নেই। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, ‘তিনটি ঘটনাই ডিসিপ্লিনারি কমিটির কাছে রয়েছে। তারা বিষয়গুলো পর্যালোচনা করে দ্রুত শাস্তি কার্যকর করবেন।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?