শহিদকন্যা ধর্ষণ, আলোচিত আসামি ইমরান মুন্সী গ্রেফতার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মে, ২০২৫
১০:১৫ পূর্বাহ্ণ
131 ভিউ

শহিদকন্যা ধর্ষণ, আলোচিত আসামি ইমরান মুন্সী গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৫ | ১০:১৫ 131 ভিউ
পটুয়াখালীর দুমকিতে শহিদকন্যা ধর্ষণের ঘটনার অন্যতম হোতা ও আলোচিত আসামি ইমরান মুন্সীকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকাল ৫টায় বরিশালের এয়ারপোর্ট থানাধীন কাশিপুরের ইছাকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। এর আগে ইমরান মুন্সী দীর্ঘ সময় ধরে পালিয়ে ছিল। এদিকে এ মামলায় শুরুতে ইমরান মুন্সীকে আসামি করেননি ভুক্তভোগী। তবে তদন্ত ও অন্য আসামিদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ইমরানের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে আসামি হিসেবে যুক্ত করেছে পুলিশ। অনুসন্ধানে ইমরানের যুক্ত থাকার তথ্য পাওয়া যায়। এ নিয়ে গত ২৮ এপ্রিল যুগান্তরের প্রথম পাতায় ‘সংঘবদ্ধ ধর্ষণের নেপথ্যে বয়ফ্রেন্ড ও সহপাঠীরা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল ইমরান মুন্সীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ১৮ মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বাবা জুলাই শহিদ জসীম উদ্দিনের কবর জিয়ারত শেষে নানাবাড়ি একই ইউনিয়নের আলগী গ্রামে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া। পরে গত ২৬ এপ্রিল রাত ৯টায় ঢাকার শেখেরটেক ৬ নম্বর রোডের বি/৭০ নম্বর বাড়িতে আত্মহত্যা করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো থামালো কোন শক্তি? নতুন পাসপোর্টে যা যা পরিবর্তন আনা হচ্ছে বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন?