এশিয়া কাপে ফিরছেন বাবর আজম – বর্ণমালা টেলিভিশন

এশিয়া কাপে ফিরছেন বাবর আজম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ | ৫:৪৭ 120 ভিউ
আগামী মাসে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সবচেয়ে বড় আসর এশিয়া কাপ। টুর্নামেন্টকে সামনে রেখে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো তারকাকে দলে ফেরানোর চিন্তা ভাবনা করছে পাকস্তিান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশ সাবেক ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষকসহ দেশটির ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরাও। যে কারণে আসন্ন এশিয়া কাপে দলটির দুই তারকা ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে দলে ফেরানোর চিন্তা ভাবনা করছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানরে সঙ্গে পিসিবি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাতের একটি ছবি ভাইরাল হয়। তারপর থেকেই গুঞ্জন শুরু হয়। বাবর-রিজওয়ানের দলে ফেরা নিয়ে। সেই গুঞ্জন আরও জোড়ালো হয়েছে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের তারকা ওপেনার ফখর জামানের ইনজুরির পর। ইনজুরির কারণে ইতোমধ্যেই ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ফখর। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যেই ফখরকে লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিপোর্ট করতে বলেছে, যেখানে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। এ কারনে এশিয়া কাপে ফখরের খেলা প্রায় অনিশ্চিত বলা যায়। ফখর জামান যদি সময়মত ফিট হয়ে উঠতে না পারেন তবে স্কোয়াডে ফিরতে এই মুহূর্তে বাবর আজমই শক্তিশালী প্রার্থী। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাবরের পারফরমেন্সও এশিয়া কাপের দলে ফেরার জন্য বিবেচ্য হবে। বাবর যদি নির্বাচকদের আশ্বস্ত করতে পারেন তবে টি-টোয়েন্টি দলে তার ফেরার পথ সুগম হবে। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দল থেকে বাদ পড়ার পর বাবর আজম; মোহাম্মদ রিজওয়ান ও নাসিম শাহকে নিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সাথে দেখা করেছেন। এ মাসের দ্বিতীয় সপ্তাহে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে পাকিস্তান। ধারণা করা হচ্ছে ঘোষিত দলে দেখা যাবে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো তারকাদের। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টে সর্বমোট আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিবে। গ্রুপ-এ’তে রয়েছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। তাদের সাথে এই গ্রুপে রয়েছে ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ-বি’র দলগুলো হলো বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলংকা ও হংকং।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?