ট্রাম্পের শুল্কনীতি সার্বভৌমত্বের উপর ‘সরাসরি হস্তক্ষেপ’: রাশিয়া – বর্ণমালা টেলিভিশন

ট্রাম্পের শুল্কনীতি সার্বভৌমত্বের উপর ‘সরাসরি হস্তক্ষেপ’: রাশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ | ৫:৪১ 123 ভিউ
ট্রাম্পের শুল্কনীতি নিয়ে অভিযোগ করে রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ওয়াশিংটনের আধিপত্য বজায় রাখার জন্য গ্লোবাল সাউথের দেশগুলোর বিরুদ্ধে ‘নব্য উপনিবেশবাদী’ নীতি অনুসরণ করছে। তবে যেকোনো পরিমাণ শুল্ক এবং নিষেধাজ্ঞা ‘ইতিহাসের স্বাভাবিক গতিপথ’ পরিবর্তন করতে পারবে না। এছাড়া তিনি ট্রাম্পের শুল্কনীতিকে জাতির জাতীয় সার্বভৌমত্বের উপর ‘সরাসরি হস্তক্ষেপ’ এবং ‘তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রচেষ্টা’ বলে অভিহিত করেছেন। বিশ্বের কয়েক ডজন দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা করার কয়েকদিন পরই রাশিয়ার এমন মন্তব্য করলেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। মারিয়া জাখারোভা বলেন, আন্তর্জাতিক মঞ্চে স্বাধীন পথ বেছে নেওয়া দেশগুলোর ওপর আমেরিকা ‘রাজনৈতিকভাবে অনুপ্রাণিত অর্থনৈতিক চাপ’ চাপিয়ে দিচ্ছে এবং ‘সত্যিকারের বহুপাক্ষিক’ এবং সমান বিশ্ব ব্যবস্থা গঠনের জন্য এই দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে মস্কোর আগ্রহ প্রকাশ করেছে। নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধকে আজকের ‘দুঃখজনক বাস্তবতা’ বলে অভিহিত করে জাখারোভা বলেন, ‘উদীয়মান বিশ্ব ব্যবস্থায় আধিপত্য হারানোর’ সঙ্গে যুক্তরাষ্ট্র মানিয়ে নিতে পারে না। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধ বর্তমান ঐতিহাসিক সময়ের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে উঠেছে, যা বিশ্বজুড়ে দেশগুলোকে প্রভাবিত করছে। উদীয়মান বহুমেরু আন্তর্জাতিক ব্যবস্থায় তার আধিপত্যের ক্ষয় মেনে নিতে না পেরে, ওয়াশিংটন একটি নব্য-ঔপনিবেশিক এজেন্ডা অনুসরণ করে চলেছে, যারা আন্তর্জাতিক মঞ্চে স্বাধীন পথ বেছে নেয় তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত অর্থনৈতিক চাপ প্রয়োগ করছে। ‘ গ্লোবাল সাউথে রাশিয়ার অংশীদারদের বিরুদ্ধে ট্রাম্পের শুল্কনীতিকে জাখারোভা জাতির জাতীয় সার্বভৌমত্বের উপর ‘সরাসরি হস্তক্ষেপ’ এবং ‘তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রচেষ্টা’ বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কোনও শুল্ক যুদ্ধ বা নিষেধাজ্ঞা ইতিহাসের স্বাভাবিক গতিপথ থামাতে পারবে না। আমাদের সমর্থন রয়েছে বিপুল সংখ্যক অংশীদার, সমমনা রাষ্ট্র এবং মিত্রদের দ্বারা, বিশেষ করে গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যে এবং সর্বোপরি ব্রিকসের মধ্যে। তিনি আরও বলেন, রাশিয়া সহযোগিতা আরও গভীর করতে এবং ‘অবৈধ একতরফা নিষেধাজ্ঞা’ প্রতিরোধ করতে প্রস্তুত। জাখারোভা মূলত ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্লকের ব্রিকসের কথা উল্লেখ করেছেন। ২০২৪ সালের সম্প্রসারিত হয় এবং এতে মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত যোগ দেয়। পরে চলতি বছরে ব্লকটিতে ইন্দোনেশিয়া যোগ দেয়। তথ্যসূত্র: এনডিটিভি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন