যেসব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাইভ করতে পারবে না – বর্ণমালা টেলিভিশন

যেসব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাইভ করতে পারবে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ August, ২০২৫ | ৫:৩৪ 183 ভিউ
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জনপ্রিয় সমাজিকমাধ্যম হচ্ছে ইনস্টাগ্রাম। রিলস এবং ছোট ভিডিওর কারণেই এই প্ল্যাটফর্মের বেশ জনপ্রিয়। সব বয়সি ব্যবহারকারী রয়েছে ইনস্টাগ্রাম। ব্যবহারকারীদের কথা ভেবে প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে অ্যাপটি। তবে এবারের আপডেটে অনেকেই খুশি হতে পারেননি। এখনো বুঝতে পারছেন না এতে ব্যবহারকারীরা কতটা উপকৃত হবেন। ইনস্টাগ্রামের নতুন আপডেট অনুযায়ী এখন যে কেউ চাইলেই আর লাইভে আসতে পারবেন না। এজন্য ব্যবহারকারীকে একটি বিশেষ শর্ত মানতে হবে। আগে যে কেউ চাইলে যখন খুশি ইনস্টাগ্রামে লাইভ করতে পারতেন। তার ফলোয়ার সংখ্যা সেখানে হোক এক কিংবা ১ লাখ। তবে এখন আপনার ফলোয়ার সংখ্যা যদি ১০০০ এর কম হয় তাহলে আপনি লাইভ করতে পারছেন না। এমনটাই জানা গেছে। তবে কেন এমন পরিবর্তন তা নিয়ে কিছু জানায়নি মেটার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি। ব্যবহারকারীর প্রোফাইলেই লেখা থাকবে যে, তার অ্যাকাউন্টটি লাইভের যোগ্য নয়। এই ব্যাপারটি মোটেই ভালোভাবে নেননি ব্যবহারকারীরা। অধিকাংশেরই ধারণা এতে তাদের অ্যাকাউন্টের অরগানিক গ্রোথ বাধাপ্রাপ্ত হবে। প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, আচমকা এই সিদ্ধান্তের পেছনে লুকিয়ে বেশ কয়েকটি কারণ। বর্তমানে যে কেউ চাইলেই লাইভ করতে পারেন। ফলে সার্ভারে সমস্যা দেখা যায়। যদি লাইভের জন্য শর্ত বেঁধে দেওয়া হয়, তাহলে কিছুটা হলেও কম সংখ্যক মানুষ লাইভ করবেন, তা তা বাকিদের জন্য সুবিধাজনক হবে। যাদের ফলোয়ার সংখ্যা বেশি, যারা ইনস্টাগ্রাম থেকে উপার্জন করেন অর্থাৎ ইনফ্লুয়েন্সারদের বাড়তি সুবিধা দিতে চাইছে ইনস্টাগ্রাম। অনেকেরই ধারণা, ইনস্টাগ্রামের এই বদলের নেতিবাচক প্রভাব পড়বে। অনেকেই ভুয়া ফলোয়ার তৈরির চেষ্টা করবেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা নেতানিয়াহুকে বিশ্বাস করেন? জবাবে ট্রাম্পের কৌশলী উত্তর যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫ পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা ‘বড় হয়ে ইহুদিদের গুলি করতে চাই’—ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছরের ছেলের চিঠি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু ছুটির দিনে যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ