রাজধানীর দুই পুলিশ বক্সের পাশে ককটেল বিস্ফোরণ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ আগস্ট, ২০২৫
৯:৪০ পূর্বাহ্ণ
136 ভিউ

রাজধানীর দুই পুলিশ বক্সের পাশে ককটেল বিস্ফোরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ | ৯:৪০ 136 ভিউ
রাজধানীর তেজগাঁওয়ের ফার্মগেট ও খামারবাড়িতে ট্রাফিক পুলিশ বক্সের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। হলুদ কসটেপে পেঁচানো ককটেলের বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঢাকার তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে ট্রাফিক পুলিশ বক্সের পাশে রাস্তায় রাত ১১টার দিকে কে বা কারা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ গিয়ে ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। তিনি বলেন, আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে খামারবাড়ি খেঁজুরবাগান ট্রাফিক পুলিশ বক্সের সামনের রাস্তায়। কে বা কারা ককটেল রাস্তায় ছুঁড়ে পালিয়ে যায়। ককটেল বিস্ফোরিত হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ককটেল বিস্ফরণের পর তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গেছে। কে বা করা ককটেল ছুড়েছে। অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি