নিউজ ডেক্স
আরও খবর
রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের
তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার
কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত
প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট
অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই
প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম
ইচ্ছে পূরণে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী আতিক
ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল—একদিন হেলিকপ্টারে চড়ে বিয়ে করবেন। সময়ের ব্যবধানে সেই ইচ্ছা বাস্তবে রূপ দিলেন প্রবাসী হাফেজ মো. আতিক ফারাজি (২৩)। এদিকে হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনাটি এলাকায় বড়-ছোট সবার মধ্যে উৎসাহ ছিল। এলাকাবাসী সপ্তাহ ধরে দিনটির অপেক্ষায় ছিলেন।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলা গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর (চেয়ারম্যান বাড়ি) গ্রামে হেলিকপ্টারে করে কনের বাড়ির পাশে একটি খোলা মাঠে নামেন বর হাফেজ মো. আতিক ফারাজি। এসময় হেলিকপ্টারটি দেখতে ভিড় জমান এলাকাবাসী।
প্রবাসী মো. আতিক ফারাজি উপজেলার চর পুটিমারি ইউনিয়নের ৪নং চর ডিগ্রীচর গ্রামের মো. আব্দুল মজিদ ফারাজির ছেলে। আর কনে সাবরিনা খুশবু শিমু (১৯) গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামের মৃত আলহাজ খোরশেদ আলমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর সাজিদ খানের বাড়ি থেকে কনের বাড়ি পর্যন্ত দূরত্ব ১২ কিলোমিটার। শখ মেটাতে হেলিকপ্টারটি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ভাড়া করেছেন। প্রতি ঘণ্টার জন্য ব্যয় হয়েছে প্রায় লক্ষাধিক টাকা।
এলাকাবাসী জানান, তাদের গ্রামে এই প্রথম হেলিকপ্টার নেমেছে। তাও আবার বিয়ে করতে এসেছেন বর। তাদের ছেলে-মেয়েরা বিষয়টি শুনে আগে থেকেই আবদার করেছিল হেলিকপ্টার দেখতে যাবে। হেলিকপ্টার দেখে পাশাপাশি ছেলে-মেয়েরাও অনেক খুশি। বিষয়টা ভালোই লেগেছে। এছাড়া ওই গ্রামে এই প্রথম হেলিকপ্টার দেখে হেলিকপ্টারের সঙ্গে ছবি তোলার সুযোগও হাতছাড়া করেনি এলাকাবাসী।
বর হাফেজ মো. আতিক ফারাজি বলেন, ‘আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল হেলিকপ্টারের চড়ে বিয়ে করতে যাব। আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি অনেক খুশি। আমাদের দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া করবেন।’ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন শেষে নববধূকে নিয়ে হেলিকপ্টার যোগে বাড়ি ফেরেন তিনি।
