বাঁশের সঙ্গে ‘নৌকা’ ঝুলিয়ে আ.লীগ কর্মী গ্রেপ্তার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫
১১:০৭ পূর্বাহ্ণ
188 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

বাঁশের সঙ্গে ‘নৌকা’ ঝুলিয়ে আ.লীগ কর্মী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ | ১১:০৭ 188 ভিউ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি ‘নৌকা’ রাতের আঁধারে রাস্তায় ঝুলিয়ে রাখার পর আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। গ্রেপ্তার ময়নাল হক (৩৫) ওই এলাকার মৃত আকাব আলীর ছেলে। এলাকাবাসী জানান, বৃহস্পতিবার গভীর রাতে কুড়ার পাড় বাজারে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি নৌকা বাঁশের আগায় ঝুলিয়ে রাখে ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে বারেক (৫৫) ও মৃত আকাব আলীর ছেলে ময়নাল হক (৩৫)। এছাড়া নৌকার সঙ্গে নিজেদের ছবি ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা স্লোগান ডিজিটাল ব‍্যানারে প্রিন্ট করে লাগিয়ে দেয়। তারা দুজনেই আওয়ামী লীগের কর্মী। শুক্রবার সকালে নৌকা ঝুলিয়ে রাখার বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছবি দেখে ময়নালকে গ্রেপ্তার করে নৌকাসহ থানায় নিয়ে আসে। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, গ্রেপ্তার ময়নালের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। অপর ব‍্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে