সকল বিপ্লবী বীরকে অভিনন্দন: ডা. শফিকুর রহমান – বর্ণমালা টেলিভিশন

সকল বিপ্লবী বীরকে অভিনন্দন: ডা. শফিকুর রহমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ May, ২০২৫ | ১০:৫১ 220 ভিউ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান রাজপথের আন্দোলনে অংশগ্রহণকারী বিপ্লবী তরুণ-যুবা ও নেতাকর্মীদের উদ্দেশে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিনন্দন জানান। জামায়াত আমির বলেন, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সকল বিপ্লবী বীরকে অভিনন্দন। এর আগে আরেক স্ট্যাটাসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান গণ-আন্দোলনে ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যকে ‘ইতিহাসের মাইলফলক’ হিসেবে আখ্যায়িত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি আজ একাট্টা। ইনশাল্লাহ, এ দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে। কোনো কূটকৌশল এ দাবি থেকে জনতাকে ফিরিয়ে রাখতে পারবে না। তিনি আরও লেখেন, আন্দোলনকামী জনতার ইস্পাত কঠিন এই ঐক্য শুধু ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধই নয়, আগামী দিনের প্রত্যাশার বাংলাদেশ গঠনে মাইল ফলক হয়ে থাকবে। অভিনন্দন! যারা সকল প্রতিকূলতা উপেক্ষা করে আজকে ঐক্যের এ বন্ধনে সম্পৃক্ত হয়েছেন। অভিনন্দন! হে বিপ্লবী জনতা। প্রসঙ্গত, রাজধানীর শাহবাগ, বাংলামোটর এবং ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ আশপাশের এলাকাজুড়ে কয়েকদিন ধরে লাখো মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে। আন্দোলনে নেতৃত্ব দেয় জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইনকিলাব মঞ্চ, জাগ্রত জুলাই, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বহু দল ও সংগঠন। তাদের দাবি— আওয়ামী লীগকে সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহী দল ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আওতায় দলগত বিচার নিশ্চিত করতে হবে এবং ‘জুলাই বিপ্লব’কে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে ঘোষণাপত্র প্রকাশ করতে হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন