হাসিনা গত ২ আগস্ট তার আত্মীয়-স্বজনদের খুদেবার্তা দেন: আলাল – বর্ণমালা টেলিভিশন

হাসিনা গত ২ আগস্ট তার আত্মীয়-স্বজনদের খুদেবার্তা দেন: আলাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ | ১০:০৩ 208 ভিউ
শেখ হাসিনা গত ২ আগস্ট তার আত্মীয়-স্বজনদের খুদেবার্তা দেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। রোববার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ গণজাগরণ দল আয়োজিত ‘২০১১ সালের ৬ জুলাই তৎকালীন সংসদের বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুকের উপর হামলার সঙ্গে জড়িত পুলিশের হারুন, বিপ্লবদের গ্রেফতার ও বিচারের দাবিতে’ প্রতিবাদী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। পিআর পদ্ধতির (ভোটের আনুপাতিক হারে আসন বন্টন) নির্বাচনকে রঙ্গিলা বাক্স বলে উল্লেখ করেছেন তিনি। আলাল বলেন, দেশে নতুন আরেকটা ‘রঙ্গিলা বাক্স’ হাজির হয়েছে। এ রঙ্গিলা বাক্সটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতি যেসব দেশে আছে সেখানে স্থিতিশীল সরকার নাই। স্বাভাবিক গতির সরকার নাই। বেলজিয়াম ও ইসরাইলেও আছে। ইসরাইলের নাম বললে আর কোনো দেশের কথা বলা লাগে না। পিআর পদ্ধতির পক্ষে কারা কারা আছেন, সেটা নিয়ে সবাইকে আরও গভীরভাবে চিন্তা করার আহ্বান জানান তিনি। আলাল বলেন, পিআর পদ্ধতি নির্বাচনের আরও অনেক ব্যাখ্যা রয়েছে। তবে একটা জিনিস সবাইকে পরিষ্কারভাবে বুঝতে হবে, একটি পুরাতন বিল্ডিং ভেঙে ফেলতে হলে তার আগে ওই জায়গায় কী করবেন সেটার পরিকল্পনা করতে হবে। এখন বিল্ডিং ভেঙে ফেললেন, কোনো পরিকল্পনা নাই, তাহলে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। আর ফাঁকা জায়গায় ঝড়-বৃষ্টি টর্নেডো হয়। শেখ হাসিনা পালানোর আগে তার আত্মীয়-স্বজনদের খুদেবার্তা পাঠিয়েছিলেন মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনা তার আত্মীয়-স্বজনদের আগেই জানিয়ে দিয়েছিলেন বলেই তারা কেউ গ্রেফতার হননি। শেখ হাসিনা গত ২ আগস্ট তার আত্মীয়-স্বজনদের খুদেবার্তা পাঠিয়েছিল যে তোমরা যে যেভাবে পার দেশ ছেড়ে চলে যাও। যে কারণে তার কোনো আত্মীয়-স্বজন গ্রেফতার হয়নি। সবাই নিরাপদে দেশ থেকে পালিয়ে গেছেন। আলাল বলেন, দেশে নতুন করে রাজনৈতিক জোট পাকানোর চেষ্টা করা হচ্ছে। এটা ছিল শিক্ষার্থীদের আন্দোলন। এর পেছনে প্রেরণা ও শক্তিদাতা ছিল বিএনপি ও তার নেতৃত্বাধীন জোট। সবচেয়ে বেশি শহীদের সংখ্যা বিএনপিতে, সবচেয়ে বেশি আহত সংখ্যা বিএনপিতে, সবচেয়ে বেশি গুমের সংখ্যা বিএনপিতে। কিন্তু আমরা এ কৃতিত্বের দাবি করি না। আমরা মনে করি- বিএনপির এটা করা উচিত ছিল, করেছে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাবেক এমপি লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ, সংগঠনটির সভাপতি হাবিব আহমেদ আশিক, সহসভাপতি সিরাজুল ইসলাম মনির, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক