পূজায় চমক নিয়ে আসছেন কৌশানী – বর্ণমালা টেলিভিশন

পূজায় চমক নিয়ে আসছেন কৌশানী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ১১:২৪ 118 ভিউ
আসছে পূজায় কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির ‘রক্তবীজ ২’। এর আগে ২০২৩ সালে মুক্তি পাওয়া এর প্রথম পর্ব বেশ সড়া ফেলেছিল টালিউডের বক্স অফিসে। সেই ধারাবাহিকতায় এবার তৈরি হয়েছে সিক্যুয়েল। সম্প্রতিই প্রকাশ পেয়েছে ছবিটির প্রথম মোশন পোস্টার। আর সে থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। আগের পর্বে মুখ্য ভূমিকায় দেখা যায় ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি এবং মিমি চক্রবর্তীকে। এবারও রয়েছেন আবির ও মিমি; তাদের পাশাপাশি ছবিতে নতুন চমক হিসেবে যোগ দিয়েছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখার্জি। সেই পোস্টার থেকে জানা যায়, ছবিতে কৌশানীর চরিত্রের নাম আয়েশা। চরিত্র নিয়ে খুব বেশি খোলাসা না করলেও কৌশানীকে যে আরও একবার ছকভাঙা চরিত্রে দেখা যাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই লুকে এক্কেবারে আদ্যোপান্ত শহুরে সাজপোশাকে দেখা গেছে কৌশানীকে। সাদা ও গোলাপি ফ্লোরাল প্রিন্টেড ড্রেস, খোলা চুল, মাথায় টুপি ও হালকা মেকআপে নজর কেড়েছেন কৌশানী। ‘রক্তবীজ ২’-এ জমবে আবির-মিমির রসায়ন। এই ছবির দৌলতে কি অঙ্কুশ-কৌশানীর জুটিও রোম্যান্সের ঝড় তুলবেন কি না- তা বোঝা যাবে মুক্তির পর।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই