পাকিস্তানে সেনাপ্রধানকে জড়িয়ে প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন! – বর্ণমালা টেলিভিশন

পাকিস্তানে সেনাপ্রধানকে জড়িয়ে প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ১১:২৭ 188 ভিউ
পাকিস্তানে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পদত্যাগ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির 'প্রেসিডেন্ট পদ গ্রহণের জন্য আগ্রহী' বলে গুঞ্জন ছড়িয়েছে। ব্যাপকভাবে গুঞ্জনটি ছড়ানোর পর বৃহস্পতিবার (১০ জুলাই) দেশটির সরকার এ নিয়ে মুখ খুলেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক বিবৃতিতে বলেছেন, 'প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধানকে লক্ষ্য করে এই বিদ্বেষপূর্ণ প্রচারণার পেছনে কারা রয়েছে, এ বিষয়ে আমরা পুরোপুরি অবগত।' তিনি বলেন, 'আমি স্পষ্টভাবে বলেছি, প্রেসিডেন্টকে পদত্যাগ করতে বলা বা সেনাপ্রধানকে প্রেসিডেন্ট পদ গ্রহণের জন্য আগ্রহী করার বিষয়ে কোনো আলোচনা হয়নি এবং এমন কোনো ধারণাও নেই।' নাকভি বলেন, প্রেসিডেন্ট জারদারির সশস্ত্র বাহিনীর নেতৃত্বের সঙ্গে একটি দৃঢ় এবং শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে। তিনি প্রেসিডেন্টের একটি উক্তি উদ্ধৃত করে বলেন, 'আমি জানি কারা এই মিথ্যাচার ছড়াচ্ছে, কেন তারা তা করছে এবং এই প্রচারণা থেকে কারা লাভবান হচ্ছে।' পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'এই আখ্যানের সঙ্গে জড়িতদের প্রতি আমার কথা হলো, শত্রুরা বিদেশি সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা করে যা ইচ্ছা তাই করুক। আমাদের ক্ষেত্রে, আমরা পাকিস্তানকে আবার শক্তিশালী করার জন্য যা কিছু করা প্রয়োজন তা করব, ইনশাআল্লাহ।'

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য