নারী সঙ্গী প্রয়োজন নয়, এটা অটো থাকে : মারজুক রাসেল – বর্ণমালা টেলিভিশন

নারী সঙ্গী প্রয়োজন নয়, এটা অটো থাকে : মারজুক রাসেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ৮:৩২ 206 ভিউ
বেশ কিছুদিন আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা ও কবি মারজুক রাসেল তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে নারী সঙ্গী নিয়ে খোলামেলা কথা বলেছেন, যা নতুন করে আবারও আলোচনায় এসেছে। উপস্থাপিকার বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি তার নিজস্ব দার্শনিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যা দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। উপস্থাপিকা যখন মারজুককে জীবনযাপনের জন্য একজন নারী সঙ্গীর প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশ্ন করেন, তখন মারজুক বলেন, ‘নারী সঙ্গী প্রয়োজন না, এটা অটো থাকে, অটো ন্যাচার থাকে।’ তিনি উদাহরণ হিসেবে গাছকে টেনে আনেন এবং প্রশ্ন করেন, ‘আপনি এখন একটা গাছকে কি কখনো জিজ্ঞেস করবেন যে আচ্ছা গাছ তোমার নারী সঙ্গী কে বা পুরুষ সঙ্গী কে?’ তার মতে, নারী-পুরুষের সম্পর্ক প্রাকৃতিক এবং স্বয়ংক্রিয়। তিনি আরও উল্লেখ করেন যে, নারী ছাড়া পুরুষ বা নারী কারোরই জন্ম সম্ভব নয়। মারজুকের পারিবারিক সম্পর্কের গভীরতা নিয়েও আলোচনা হয়। উপস্থাপিকা যখন তার মা, নানি ও বোনের প্রতি তার অন্যরকম ভালোবাসার কথা উল্লেখ করেন, মারজুক দৃঢ়ভাবে বলেন, ‘একদম জীবন দিয়ে দেওয়া এদের জন্য।’ তবে, ঘরে নতুন কোনো নারী কবে আনবেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘এটা আমার টিউন হয় নাই, আসলে কারও সাথে, ওইভাবে ম্যাচ হয়নি।’ তার হাতে থাকা ‘জেড’ অক্ষরের ট্যাটু নিয়েও কৌতূহল প্রকাশ করেন উপস্থাপিকা। মারজুক জানান, এটি তার ‘ছোটবেলার ম্যাডনেস’। তিনি আরও যোগ করেন যে, এই ট্যাটু নিয়ে সিনেমা, বিজ্ঞাপন এবং এমনকি একটি ফিকশনও তৈরি হয়েছে। তার বিখ্যাত চলচ্চিত্র ‘ব্যাচেলর’ প্রসঙ্গে তিনি বলেন, এটি মূলত ‘অল অ্যাবাউট হিজ মাদার’ নামে শুরু হয়েছিল। জেরিনের সঙ্গে তার বর্তমান সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, এটি এখন শুধুই ‘পাগলামি’ এবং ‘লজ্জা’ লাগে। তিনি স্বীকার করেন যে, জেরিনের খোঁজখবর তিনি রাখেন এবং জানেন তার দুটি সন্তান আছে, কিন্তু এখন আর যোগাযোগের প্রয়োজন মনে করেন না। প্রেমের সম্পর্ক নিয়ে মারজুক তার নিজস্ব ধারণা ব্যক্ত করেন। তিনি জানান, তিনি ‘অলওয়েজ’ প্রেমে আছেন এবং প্রেমের সংখ্যা দিয়ে তিনি বিশ্বাস করেন না। তার মতে, প্রেম ‘ঘটে যায়’, জোর করে হয় না। ‘যেটা ঘটানো হয় ওইটা প্রাকৃতিক না, ওইটা অপ্রাকৃতিক’।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক