ঘুম থেকে জেগে ওঠার পর যে দোয়া পড়তে বলেছেন নবীজি – বর্ণমালা টেলিভিশন

ঘুম থেকে জেগে ওঠার পর যে দোয়া পড়তে বলেছেন নবীজি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ৮:৪৪ 226 ভিউ
সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা.) সব প্রকার অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। সে সঙ্গে আল্লাহর প্রশংসা করে তাসবিহ পড়তেন। হাদিসে এ সম্পর্কিত বর্ণনা রয়েছে। নবীজির সুন্নত পালন করা আমাদের কর্তব্য। ঘুম থেকে সজাগ করায় আল্লাহর প্রশংসা করে তার প্রতি কৃতজ্ঞতা জানানোও মুমিনের অন্যতম গুণ। এ কাজে হজরত মুহাম্মদ (সা.)-এর শেখানো তাসবিহ ও দোয়া পড়া সবচেয়ে উত্তম। বিভিন্ন সময়ে সাহাবাদের মাধ্যমে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) উম্মতদের শিখিয়েছেন ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার সঠিক পদ্ধতি। এমনকি রাতে ঘুমানোর সময় কিংবা সকালে ঘুম থেকে ওঠার পর কি দোয়া পড়তে হবে তাও বাতলে দিয়েছেন নবীজি। মুহামাদ ইবন আবদুল আযীয ইবন আবূ রিযমা (রহ.)... উবাদা ইবন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সঃ) বলেছেন—যে ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে নিম্নোক্ত দোয়া পড়ে বলে—হে আমার রব! আমাকে মাফ করে দাও, তার দোয়া কবুল হবে। দোয়াটি হলো- لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি সাইয়্যিন ক্বদির, ওয়া-সুবহানাল্লাহি ওয়ালহামদুল্লিল্লাহি ওয়া-লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়া-লা ক্যুউয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি এক তার কোনো শরিক নেই। তারই সার্বভৌমত্ব তাঁরই সব তারিফ, তিনিই সবকিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহ সব ত্রুটি থেকে পবিত্র, আল্লাহরই সমস্ত প্রশংসা, আর নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। আল্লাহ মহান, নেই কোনো গতি আর না কোনো শক্তি আল্লাহ ছাড়া। (তিরমিজী: ৩৪১৪) অন্য আরেক হদিসে এসেছে—জুবায়র ইবনু আবু সুলাইমান ইবনু জুবায়র ইবনু মুত্বইম (রা.) বর্ণিত— আমি ইবনু উমার (রা.)-কে বলতে শুনেছি, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল ও সন্ধ্যায় উপনীত হয়ে নিম্নোক্ত দোয়া পড়া ছাড়তেন না। اللَّهُمَّ إنِّي أسْأَلُكَ العافيَةَ في ديني ودُنْيَايَ وأَهْلي ومَالي، اللَّهُمَّ اسْتُر عَوْراتي وآمِنْ رَوْعاتي، واحفَظْني مِنْ بين يديَّ ومِن خَلْفِي وعن يميني وعن شِمَالي ومِنْ فَوْقِي، وأَعُوذُ بِعَظمَتِك أَنْ أُغْتَالَ مِنْ تَحتي উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল-আফয়াতা ফি দ্বীনা ওয়াদ-দুনিয়্যায়া ওয়া-আহলি ওয়া-মালয়্যি, আল্লাহুম্মাস-ত্বারা আওরাতি ওয়া-আমিনা ওয়া-রাওয়াতি মিম-বাইনা ইয়াদাইয়্যা ওয়া-মিন খালফি ওয়া-আ’না ইয়ামিনি ওয়া-আনা সিমালি ওয়া-মিন ফাউক্বিয়া, ওয়া-আউয্যু-বিআজমাতিকা ইন্নি আগত্বালা মিন-তাহতিয়্যি। অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকট দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা চাই। হে আল্লাহ! আমি আপনার নিকট ক্ষমা এবং আমার দীন, দুনিয়া, পরিবার ও সম্পদের নিরাপত্তা চাই। হে আল্লাহ! আপনি আমার দোষত্রুটিগুলো ঢেকে রাখুন এবং ভীতিপ্রদ বিষয়সমূহ থেকে আমাকে নিরাপদ রাখুন। হে আল্লাহ! আপনি আমাকে হেফাযাত করুন আমার সম্মুখ থেকে, আমার পিছন দিক থেকে, আমার ডান দিক থেকে, আমার বাম দিক থেকে এবং আমার উপর দিক থেকে। হে আল্লাহ! আমি আপনার মর্যাদার ওয়াসিলায় মাটিতে ধসে যাওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাইছি। (আবু দাউদ: ৫০৭৪)

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক