ব্রাজিল কোচ আনচেলত্তির এক বছরের জেল – বর্ণমালা টেলিভিশন

ব্রাজিল কোচ আনচেলত্তির এক বছরের জেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ৮:৩৪ 247 ভিউ
ব্রাজিল জাতীয় দলের কোচ এবং রিয়াল মাদ্রিদের সাবেক সফল কোচ কার্লো আনচেলত্তিকে স্পেনের এক আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছে কর ফাঁকির অভিযোগে। তবে স্প্যানিশ আইনের অধীনে দুই বছরের কম সাজা হলে এবং পূর্ব অপরাধের রেকর্ড না থাকলে সাধারণত জেল খাটতে হয় না। ফলে ৬৬ বছর বয়সী এই ইতালিয়ান কোচের জেলে যেতে হচ্ছে না। আনচেলত্তির বিরুদ্ধে অভিযোগ, রিয়াল মাদ্রিদের প্রথম মেয়াদে (২০১৩ থেকে ২০১৫) চাকরির সময় প্রায় ১০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা) আয়ের ওপর কর ফাঁকি দিয়েছিলেন। আদালতের রায় অনুযায়ী, তাকে ৩ লাখ ৮৬ হাজার ইউরো (প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা) জরিমানা দিতে হবে। আনচেলত্তি আদালতে সাক্ষ্য দিতে গিয়ে বলেন, তিনি ইচ্ছে করে কোনো প্রতারণা করতে চাননি এবং আর্থিক বিষয়গুলো তার পরামর্শদাতাদের ওপর ছেড়ে দিয়েছিলেন। তিনি জানান, রিয়াল মাদ্রিদে প্রথম মেয়াদে তাকে যে বেতন প্রস্তাব করা হয়েছিল তা ছিল ‘নেট’ হিসেবে, তাই বাকি কাঠামো নিয়ে ভাবেননি। উল্লেখযোগ্য যে, আনচেলত্তি ২০২১ সালের ডিসেম্বরে এই করের সম্পূর্ণ অর্থ ফেরত দিয়ে দেন। এ ধরনের মামলায় আগেও তারকা ফুটবল ব্যক্তিত্বরা জড়িয়েছেন। যেমন, লিওনেল মেসি বার্সেলোনায় থাকার সময় কর ফাঁকির মামলায় ২১ মাসের কারাদণ্ড পেলেও পরে তা জরিমানায় রূপান্তর করা হয়। ক্রিশ্চিয়ানো রোনালদোও রিয়াল মাদ্রিদের সময় প্রায় ১৮.৮ মিলিয়ন ইউরো জরিমানা দেন। আনচেলত্তি রিয়ালের সঙ্গে দুটি মেয়াদে কোচের দায়িত্ব পালন করেছেন এবং এই সময়ে ক্লাবটিকে তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। সর্বশেষ মৌসুম শেষে রিয়াল ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নেন তিনি। স্প্যানিশ আদালতের রায়ের পরও ফুটবল বিশ্বে আনচেলত্তির মর্যাদা ও খ্যাতিতে কোনো প্রভাব পড়বে না বলেই ধারণা করা হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?