নিউজ ডেক্স
আরও খবর
রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের
তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার
কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত
প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট
অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই
প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম
প্রায় ২ হাজার পিস ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে ২ মাদক কারবারি গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রায় ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার মধ্যরাতে সিদ্ধিরগঞ্জের মাদানীনগরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দশতলা এলাকা থেকে ইয়াবাসহ আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় মো. জিলানী (২৫) ও মো. হৃদয় (২০) নামে দুই মাদক কারবারির কাছে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা পায় র্যাব-১১। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১’র সিনিয়র সহকারী পরিচালক মোঃ শামসুর রহমান।
গ্রেফতারকৃত আসামি মো. জিলানি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মোঃ চারু মিয়ার ছেলে ও মো. হৃদয় একই এলাকার আক্তার হোসেনের ছেলে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে ঐ প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
