আরও খবর
ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালকেও ছাড়াল
উয়েফার চাপে বিশ্বকাপ বিক্রি সংক্রান্ত নথি প্রকাশে রাজি ফিফা
ইউরোপের বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা
নিউজিল্যান্ডের শিক্ষার্থী ভিসায় আনল চারটি পরিবর্তন
মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা
দলীয় সমর্থন হারানোর দিনই আল-সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ
আসামের ধুবড়িতে উচ্ছেদ অভিযানে ৪ হাজার বাঙালি মুসলমান গৃহহীন
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করা হবে। মঙ্গলবার আইসিজে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছে। আদালত জানিয়েছে, ১৯ নভেম্বর গ্রিনিচ মান সময় সকাল ৮টায় বিচারকেরা রায় পড়া শুরু করবেন।
বিজ্ঞাপন
২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিল। গাম্বিয়ার অভিযোগ ছিল, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর পরিচালিত অভিযান গণহত্যার শামিল। ওই অভিযানের মুখে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।
রোহিঙ্গা শরণার্থীরা ওই সময় হত্যা, ব্যাপক ধর্ষণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার বর্ণনা দিয়েছেন। জাতিসংঘের অনুসন্ধান কমিশনও জানিয়েছে, ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হয়েছিল। তবে মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সন্ত্রাসীদের দমনে তারা বৈধভাবে ওই অভিযান পরিচালনা করেছিল।
আন্তর্জাতিক আদালতের ইতিহাসে গণহত্যার অভিযোগে করা মামলায় এটি হবে তৃতীয় রায়। এই রায়ের প্রভাব ভবিষ্যতে গণহত্যার অভিযোগে করা অন্যান্য মামলার ওপরও পড়তে পারে, যার মধ্যে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার করা গাজায় গণহত্যার মামলাটিও অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েল অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]