তরঙ্গের দাম সাশ্রয়ী হলে টেলিযোগাযোগে বিনিয়োগ বাড়বে, বললেন ভিওনের সিইও কান তেরজিওগ্লো – বর্ণমালা টেলিভিশন

তরঙ্গের দাম সাশ্রয়ী হলে টেলিযোগাযোগে বিনিয়োগ বাড়বে, বললেন ভিওনের সিইও কান তেরজিওগ্লো

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ November, ২০২৬ | ৬:১৩ 9 ভিউ

টেলিযোগাযোগ খাতের প্রসারে তরঙ্গের দাম সাশ্রয়ী ও যৌক্তিক হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওনের শীর্ষ কর্মকর্তারা। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা জানান, তরঙ্গের দাম কমলে মোবাইল ইন্টারনেটের মান উন্নত হওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতি গতিশীল হবে। ভিওনের বাংলাদেশি অঙ্গপ্রতিষ্ঠান বাংলালিংক এই অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির বোর্ড সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ভিওন গ্রুপের সিইও ও বোর্ড সদস্য কান তেরজিওগ্লো বলেন, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও কাজাখস্তানের মতো দেশগুলো তরঙ্গ ব্যবহারে নামমাত্র ফি নেয় বা অনেক ক্ষেত্রে বিনা মূল্যে ব্যবহারের সুযোগ দেয়। তিনি আরও বলেন, ‘লক্ষ্য হওয়া উচিত তরঙ্গের প্রাচুর্য নিশ্চিত করা। পর্যাপ্ত তরঙ্গ কাজে লাগানো গেলে সেবার মান বাড়বে, অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়বে এবং ডিজিটালাইজেশনও ত্বরান্বিত হবে।’ বর্তমানে গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের হাতে থাকা ৯০০, ১ হাজার ৮০০ ও ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গের মেয়াদ আগামী ১০ নভেম্বর শেষ হতে যাচ্ছে, যা নবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলালিংকের সিইও ইওহান বুসে বলেন, তরঙ্গকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বাড়ানোর অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা উচিত। পাকিস্তানের উদাহরণ টেনে তিনি দাবি করেন, পর্যাপ্ত তরঙ্গ ও ন্যায্য মূল্য নির্ধারণের ফলে সেখানে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভিওনের প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ারম্যান অগি কে ফাবেলা এবং বোর্ড সদস্য আন্দ্রেই গুসেভ, স্যার ব্র্যান্ডন লুইস, ডানকান পেরি ও মিশেল সোয়েটিং উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।

সংবাদ সম্মেলনে বাংলালিংকের বিভিন্ন ডিজিটাল সেবার অগ্রগতিও তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দক্ষিণ এশিয়ার প্রথম অপারেটর হিসেবে তারা স্টারলিংক-চালিত ডিরেক্ট-টু-সেল সেবা চালু করেছে। এছাড়া তাদের বিনোদন প্ল্যাটফর্ম 'টফি'-র মাসিক সক্রিয় ব্যবহারকারী ৭০ লাখ এবং এআইনির্ভর লাইফস্টাইল ব্র্যান্ড 'রাইজ', পেমেন্ট প্ল্যাটফর্ম 'মুক্ত পে' ও ডিভাইস ব্র্যান্ড 'টেকভ্যান' নিয়েও আলোচনা করা হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর মোগল জাহাজে ডাকাতিতে জড়িত টমাস জোন্সের নামে নিউইয়র্কের সৈকত তরঙ্গের দাম সাশ্রয়ী হলে টেলিযোগাযোগে বিনিয়োগ বাড়বে, বললেন ভিওনের সিইও কান তেরজিওগ্লো বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অসন্তোষ পর্যবেক্ষণ করছে ভারত: জয়সোয়াল শ্রমিকদের উপর হামলার ভিডিও করায় পিটিয়ে শ্রমিকহত্যা; এই মৃত্যুর দায়ও আওয়ামীলীগের উপর চাপালো সরকার শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের দায় সরকারের: নাহিদ ইসলাম ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালকেও ছাড়াল উয়েফার চাপে বিশ্বকাপ বিক্রি সংক্রান্ত নথি প্রকাশে রাজি ফিফা ইউরোপের বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা নিউজিল্যান্ডের শিক্ষার্থী ভিসায় আনল চারটি পরিবর্তন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৩০ আহত, ৬০ কারখানায় ছুটি ঘোষণা গাজীপুরে শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে কার্যক্রম বন্ধ মিরপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ভিডিও পাঠিয়ে টাকা আদায়ের অভিযোগ দলীয় সমর্থন হারানোর দিনই আল-সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ আসামের ধুবড়িতে উচ্ছেদ অভিযানে ৪ হাজার বাঙালি মুসলমান গৃহহীন মধ্যবর্তী নির্বাচনে জয়ের জোর চেষ্টা চলছে: ট্রাম্প বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বিরোধীরা বসছেন সরকার শ্রমিক আন্দোলনে বহিরাগত ইন্ধন নিয়ে সতর্কবার্তা