সিরিয়ার আকাশে ইসরাইলি বিমান, প্রতিহতের চেষ্টা তুরস্কের – বর্ণমালা টেলিভিশন

সিরিয়ার আকাশে ইসরাইলি বিমান, প্রতিহতের চেষ্টা তুরস্কের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৫ | ১১:১৩ 115 ভিউ
সিরিয়ার আকাশসীমায় অনুপ্রবেশকারী ইসরাইলি বিমানগুলোকে প্রতিহত করার চেষ্টা চালিয়েছে তুর্কি বিমান। ইলেকট্রনিক সতর্কতা সংকেত জারি এবং জ্যামিং অপারেশন পরিচালনা করে এ চেষ্টা চালানো হয়। ঘটনাটিকে আঙ্কারা ও তেল আবিবের মধ্যে নতুন ধরনের সংঘর্ষ বলে ধারণা করা হচ্ছে। খবর মিডল ইস্ট মনিটরের। খবরে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলি সরকার ও দখলদার বাহিনী ড্রুজদের রক্ষার দাবিতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছিসহ সিরিয়াজুড়ে অসংখ্য স্থানে বিমান হামলা চালিয়েছে। তবে, ইসরাইলি বিমানগুলো তাদের অভিযান চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের কার্যকলাপ প্রতিহত করার জন্য তুর্কি বিমানগুলো ইসরাইলি বিমান ব্যবস্থায় হস্তক্ষেপ করছে বলে খবর প্রকাশিত হয়েছে। ইসরাইলি সম্প্রচার-বিষয়ক কর্তৃপক্ষ সেই প্রতিবেদনগুলো নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, ‘তুর্কি বিমান সতর্কীকরণ সংকেত পাঠাচ্ছে এবং ইসরাইলি যুদ্ধবিমানগুলোকে জ্যাম করছে যাতে তারা সিরিয়ার আকাশসীমা ছেড়ে যেতে বাধ্য হয়। ‘ ইসরাইলকে প্রতিহত করার জন্য তুরস্কের এই প্রচেষ্টার কয়েকদিন আগে আঙ্কারার পররাষ্ট্র মন্ত্রণালয় তেল আবিবকে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছিল এবং সতর্ক করে বলেছিল, সিরিয়ার এই স্পর্শকাতর সময়ে ইসরাইলকে অবশ্যই তার বিমান হামলা বন্ধ করতে হবে, যা সিরিয়ার ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার