ইউক্রেনে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা – বর্ণমালা টেলিভিশন

ইউক্রেনে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ৮:৩০ 175 ভিউ
ইউক্রেনের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (৮ জুলাই) রাতভর এ ভয়াবহ হামলায় ৭২৮টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মস্কো। ইউক্রেনীয় বিমানবাহিনী জানায়, এটি এখন পর্যন্ত এক দিনে সবচেয়ে বড় আকাশ হামলা। খবর শাফাক নিউজের। ইউক্রেনীয় প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, হামলায় ইরানীয় তৈরি শাহেদ ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ২৯৬টি ড্রোন এবং সাতটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। এ ছাড়া ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেমের মাধ্যমে আরও ৪১৫টি ড্রোন হারিয়ে যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এটি আমাদের ইতিহাসের সবচেয়ে বড় আকাশ হামলা। এটি প্রমাণ করে, আমাদের আরও বেশি বিমান প্রতিরক্ষা দরকার এবং রাশিয়ার তেল রপ্তানি ও যুদ্ধ অর্থায়নের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা প্রয়োজন। তিনি জানান, হামলার প্রধান লক্ষ্য ছিল লুতস্ক শহর। পাশাপাশি কিয়েভ, খারকিভ, দিনিপ্রো, মাইকোলাইভ ও সুমি অঞ্চলেও বিস্তৃতভাবে হামলা চালানো হয়। কিয়েভ অঞ্চলে বেসামরিক মানুষ আহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হচ্ছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের ছোড়া ৮৬টি ড্রোন প্রতিহত করা হয়েছে। এসব ড্রোন ছয়টি অঞ্চলে লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়। মস্কোর কাছে চারটি ড্রোন আটকানো হয়েছে। নিরাপত্তাজনিত কারণে শেরেমেতইয়েভো ও কালুগা বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ড্রোন হামলায় তিনজন নিহত এবং সাতজন আহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় প্রশাসন। হামলায় একটি হাসপাতাল এবং আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে ইউক্রেন এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। এই ভয়াবহ হামলার কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা এবং বিমান প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর ঘোষণা দেন। একই সঙ্গে রাশিয়ার তেল ও গ্যাস ক্রেতাদের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দেন তিনি। ট্রাম্পের বিশেষ দূত এই সপ্তাহে রোমে ইউক্রেনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, শুধু জুন মাসেই রাশিয়া ৫ হাজার ৪০০ ড্রোন ও ২৩৯টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা এই যুদ্ধে নতুন রেকর্ড। পশ্চিমা দেশগুলোর সহায়তায় ইউক্রেন নিজস্ব ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন বাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে। সামরিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, রাশিয়া অচিরেই এক রাতে এক হাজারেরও বেশি ড্রোন হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য